চট্টগ্রাম নগরীর বেশ কিছু এলাকায় সড়ক-গলি পানির নিচে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ জুলাই ২০২৫, ১২:২৭আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১২:৩৫

বৃষ্টিতে চট্টগ্রামে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে নগরীর আগ্রাবাদসহ নিচু এলাকাগুলোতে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে এ জলাবদ্ধতার। চট্টগ্রামে মঙ্গলবার (৮ জুলাই) থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বুধবার (৯ জুলাই) বেলা ১১টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। 

চট্টগ্রাম নগরীর বেশ কিছু এলাকায় সড়ক-গলি পানির নিচে

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার সকাল থেকে বৃষ্টির কারণে নগরীর আগ্রাবাদ, চকবাজার, এনায়েত বাজার, জিইসি, কাতালগঞ্জ, পাঁচলাইশসহ বিভিন্ন এলাকায় মূল সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি নগরীর কয়েকটি এলাকার অলিগলিতে পানি ওঠে। জলাবদ্ধতার কারণে সড়কে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এমনকি লোকজনকে পায়ে হেঁটে চলাচলেও সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চট্টগ্রাম নগরীর বেশ কিছু এলাকায় সড়ক-গলি পানির নিচে

চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, চট্টগ্রামে বুধবার বেলা ১১টা পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তবে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর এলাকায় জলাবদ্ধতা হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, এসব এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সুফল মিলছে।

চট্টগ্রাম নগরীর বেশ কিছু এলাকায় সড়ক-গলি পানির নিচে

এদিকে, নগরীর কয়েক দশকের পুরোনো জলাবদ্ধতা নিরসনে সিডিএর মেগা প্রকল্পসহ চারটি প্রকল্পের কাজ চলমান আছে। এগুলো মোট ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৩৯৯ কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে সিডিএ দুটি, সিটি করপোরেশন একটি এবং পানি উন্নয়ন বোর্ড একটি করে প্রকল্প বাস্তবায়ন করছে।

/এফআর/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী