ফেনীর তিন নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ এক নম্বর হতে হবে: উপদেষ্টা

ফেনী প্রতিনিধি
১২ জুলাই ২০২৫, ১২:৫০আপডেট : ১২ জুলাই ২০২৫, ১২:৫৮

টানা বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে শনিবার (১২ জুলাই) ফেনীর বিভিন্ন এলাকায় গেছেন ঘুরেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। তিনি ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার দুর্গত এলাকা ঘুরে দেখেন এবং বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন।

সকালে ফেনীর পুরাতন মুন্সীর হাটে একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, ‘কেউ কেউ বলছেন—ত্রাণ লাগবে না, শুধু টেকসই বেড়িবাঁধ করে দিন। আমি বলছি—আমাদের দুটোই লাগবে। এখনই ত্রাণ দরকার জীবন বাঁচাতে এবং দীর্ঘমেয়াদে লাগবে টেকসই বেড়িবাঁধ। সেই সঙ্গে জীবিকার ব্যবস্থাও জরুরি।’

তিনি বলেন, ‘অতি দরিদ্র মানুষগুলো এখন সবচেয়ে ঝুঁকিতে। যাদের ঘরবাড়ি নেই, খাবার নেই, তাদের আগে বাঁচাতে হবে। তারপর ধাপে ধাপে অবকাঠামো গড়ে তুলতে হবে। স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যেন দ্রুত সময়ের মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়া হয়।’

তিনি বলেন, ‘ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ এক নম্বর হতে হবে। যাদের দিয়ে কাজটি করা সম্ভব, তাদেরই দেওয়া হবে। এটি কোনও ছোটোখাটো কাজ নয়, অনেক বড় প্রকল্প। সুতরাং এটির জন্য কারিগরি দক্ষতা থেকে শুরু করে আয়োজন-উদ্যোগ সবকিছুই এক নম্বর হতে হবে। কারণ বারবার এত বড় প্রকল্প নিয়ে কাজ করা যাবে না।’

/এফআর/
সম্পর্কিত
দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ
ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে: ত্রাণমন্ত্রী
নেপালে বন্যায় নিহত ৯০০ ছাড়ালো, নিখোঁজ ৪৭০০
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ