রাঙামাটিতে ম্যালেরিয়ায় এক স্কুলছাত্রীর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি
১৩ জুলাই ২০২৫, ১৪:২৩আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৪:২৩

রাঙামাটিতে সদর উপজেলার বন্দুকভাঙ্গায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) রাঙামাটি জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের নোয়াদম গ্রামে সুদীপ্তা চাকমা (১০) ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। পরে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়তো।

শিশুটির বাবা করুণাময় চাকমা জানান, সুদীপ্তা গত এক সপ্তাহ ধরে জ্বরে আক্রান্ত হয়। গত শুক্রবার রাতে শরীরে বেশি জ্বর আসায় শনিবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এর কিছুক্ষণের মধ্যে সুদীপ্তা মারা যায়।

রাঙামাটি সিভিল সার্জন অফিসের তথ্যমতে, এ বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৬৭৬ জন ম্যালেরিয়া রোগী শনাক্ত হয়। যার মধ্যে শুধু জুন মাসে ৯০৩ জন রোগী পাওয়া যায়। বিশেষ করে দুর্গম সীমান্ত অঞ্চলের চার উপজেলা বাঘাইছড়ি, বিলাইছড়ি, জুরাছড়ি ও বরকলের বাসিন্দাদের জন্য এটিকে মোকাবিলা করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ, এ বছর জেলায় আক্রান্ত রোগীর ৮৩ শতাংশের বসবাস এই চার উপজেলায়।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, রবিবার (১৩ জুলাই) হাসপাতালে ২ জন ম্যালেরিয়া রোগী ভর্তি আছে। মূলত এই রোগী বেশি পাওয়া যাচ্ছে দুর্গম এলাকায়। তাদের অবস্থা বেশি খারাপ হলেই তখন রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি আর আরও জানান, গতকাল শনিবার সকালে সুদীপ্তা চাকমা নামে এক শিশুকে ম্যালেরিয়া আক্রান্ত অবস্থায় নিয়ে আসার পর দ্রুত শারীরিক অবস্থা খারাপ হয়ে মৃত্যুবরণ করে।

উল্লেখ্য, ২০২৩ সালে জেলায় ম্যালেরিয়া আক্রান্ত রোগী ছিল ৪ হাজার ৭১৪ জন। ২০২৪ সালে রোগী ছিল ৩ হাজার ৭৫৩ জন। রাঙামাটিতে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির দেওয়া তথ্যমতে, ব্র্যাক বিনা মূল্যে মশারি বিতরণ করে থাকে তিন বছর পর পর। জেলায় ২০২৩ সালে ৫ লাখ ৭৪ হাজারের কিছু বেশি মশারি বিতরণ করা হয়েছিল।

/কেএইচটি/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী