চট্টগ্রামে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জুলাই ২০২৫, ১৫:১৪আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৫:১৪

চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশের অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, অস্ত্র তৈরির ছোট-বড় যন্ত্রাংশ ও নগদ টাকাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির নাম মো. আব্দুল মজিদ (৪১)। তিনি আনোয়ারা থানাধীন বরুমচড়া ১ নম্বর ওয়ার্ডের মৃত হাজি মুসলিম আহমদ চৌধুরীর ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় অস্ত্র ব্যবসায়ী আনোয়ারা থানাধীন বরুমচড়া এলাকায় মো. আব্দুল মজিদের বাড়িতে অস্ত্র বেচা-কেনার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে আনোয়ারা থানার ওসি মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে আব্দুল মজিদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বসতঘরসংলগ্ন পুকুর ঘাটের নিচে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি এলজি ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ আব্দুল মজিদকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও জানান, গ্রেফতার আব্দুল মজিদের ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে বিভিন্ন মডেলের দেশি-বিদেশি অস্ত্রের ছবি ও ভিডিও পাওয়া যায়। পরে তার বসতঘর তল্লাশি করে অস্ত্র তৈরির ছোট-বড় ১১টি যন্ত্রাংশ, অস্ত্র রাখার একটি স্টিলের বক্স, একটি স্মার্টফোন এবং অস্ত্র ক্রয়-বিক্রয়ের নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আব্দুল মজিদ পুলিশকে জানিয়েছেন, তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের সহায়তায় দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।

জেলা পুলিশ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত চট্টগ্রাম জেলার ১৭টি থানায় বিভিন্ন অভিযানে ৬৯টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, অন্যান্য দেশীয় অস্ত্র ২৩০টি ও ২০০টি গুলি ও কার্তুজ উদ্ধার এবং ৫২টি অস্ত্র আইনে মামলায় সর্বমোট ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি