ভাড়া বাসা থেকে ট্রেনচালকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ জুলাই ২০২৫, ০৫:৫১আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৫:৫১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজ ভাড়া বাসা থেকে এনামুল হক (৪৭) নামে রেলওয়ের এক সহকারী ট্রেনচালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে পৌর এলাকার মসজিদপাড়ার একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত এনামুল হক কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার বারুইপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি আখাউড়া রেলওয়ে লোকোসেডে সহকারী ট্রেনচালক হিসেবে কর্মরত ছিলেন।

লোকোসেড সূত্রে জানা গেছে, এনামুল হক সর্বশেষ ১৪ জুলাই রাত ১০টা থেকে ১৫ জুলাই সকাল ৬টা পর্যন্ত ডিউটি করেন। এরপর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন বলে জানা গেছে। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয়বার বিয়ে করলেও সেই স্ত্রীও তার সঙ্গে থাকতেন না। সন্তান না থাকায় তিনি আরও ভেঙে পড়েন।

ঘটনা সম্পর্কে আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন জানান, এনামুল হক মসজিদপাড়ায় একা ভাড়া বাসায় থাকতেন। কয়েকদিন ধরে তার কোনও খোঁজ না পেয়ে ও বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় গলিত লাশ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগেই তার মৃত্যু হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা নাকি অন্যকোনও ঘটনা তা ময়নাতদন্তের রিপোর্টের পর স্পষ্ট হবে।

/এফআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের