চেয়ারম্যান চাঁদা না দেওয়ায় পরিষদে তালা দিলেন বিএনপির নেতাকর্মীরা

নোয়াখালী প্রতিনিধি
২৭ জুলাই ২০২৫, ২৩:১১আপডেট : ২৭ জুলাই ২০২৫, ২৩:১১

চাঁদার টাকা না দেওয়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে তালা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। গত বুধবার (২৩ জুলাই) বিকালে এ তালা দেওয়া হয়। এতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। রবিবার (২৭ জুলাই) বিকালে নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লাভলী বেগম বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

লাভলী বেগম বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা ইউনিয়ন পরিষদে আসেন না। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে গেজেটের মাধ্যমে আমাকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকে আমি বিএনপি, জামায়াত, এনসিপি, চরমোনাইসহ সব দলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে আসছিলাম। ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ লিমন যোগদানের পর থেকে স্থানীয় কয়েকজন বিএনপি নেতা আমার কাছ থেকে বরাদ্দের নামে চাঁদা দাবি করে আসছিলেন। সবশেষ গত দুই সপ্তাহ আগে আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা।’

তিনি বলেন, ‘আমি চাঁদা দিতে অপারগতা জানালে গত বুধবার নিঝুম দ্বীপ ইউনিয়ন বিএনপির নেতা মো. ইব্রাহিম, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মো. শাহেদ উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা আশরাফ উদ্দিন ও একই ওয়ার্ডের বিএনপি নেতা মো. ইব্রাহিম আমাকে ইউনিয়ন পরিষদে যেতে নিষেধ করেন। ওই দিন আমি সেখান থেকে চলে আসলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ লিমনের সঙ্গে যোগসাজশ করে ইউনিয়ন পরিষদে তালা দেন বিএনপির নেতারা। এরপর থেকে আমাকে ইউনিয়ন পরিষদে ঢুকতে দেননি তারা। বুধবারের পর থেকে আজ পর্যন্ত ইউনিয়ন পরিষদের কোনও দাফতারিক কার্যক্রম হয়নি।’

এ বিষয় জানতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ লিমন ও অভিযুক্ত বিএনপি নেতা ইব্রাহিম, সাবেক মেম্বার মো. শাহেদ উদ্দিন ও যুবদল নেতা আশরাফ উদ্দিনের মোবাইলে নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

জানতে চাইলে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি জানার পর আমি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে পরিষদে গিয়ে তালা খুলে কার্যক্রম স্বাভাবিক করার নির্দেশ দিয়েছি। যদি এই কাজে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কোনও সম্পৃক্ততা থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে এ বিষয়ে একটি চিঠি ইস্যু করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি এখনই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে খবর নিচ্ছি।’

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের