সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ জুলাই ২০২৫, ২৩:০৩আপডেট : ২৯ জুলাই ২০২৫, ২৩:০৩

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, অতি শিগগিরই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার রাউজান উপজেলায় বড় ধরনের একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার জের ধরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জেনেছি।’

তিনি আরও বলেন, ‘এই কমিটি গঠন করা হয়েছিল ২০২০ সালে। এ কমিটি নির্দিষ্ট সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। এমনকি উত্তর জেলার আওতাধীন ৭টি উপজেলা থাকলেও সেখানে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটি কোনও থানায় গঠন করা হয়নি। রাউজানে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হলেও তা নিয়ে অসন্তোষ বিরাজ করে। এ কমিটিকে ঘিরে বেশ সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটে।’

জানা গেছে, ২০২০ সালের ২২ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোলাম আকবর খন্দকারকে আহ্বায়ক করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ৪৪ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন। কমিটি গঠনের এক বছর সাত মাস পর ২০২২ সালের ২০ জুলাই সদস্যদের মধ্য থেকে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক পদে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় বিএনপি। এরপরও রাজনৈতিক কর্মকাণ্ডে গতি আসেনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির।

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী