হঠাৎ আ.লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি
৩১ জুলাই ২০২৫, ১৯:০৩আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৯:০৩

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা। মিছিল শেষে পুলিশ তিন জনকে তাৎক্ষণিকভাবে আটক করে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় চৌমুহনীর রেল স্টেশন রোড এলাকা থেকে ২০/২৫ জনের ঝটিকা মিছিলটি বের হয়ে চৌমুহনী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে করিমপুর এলাকায় প্রবেশ করেন।

স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৪টায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল শিহাবের ব্যানার-লিফলেট নিয়ে ২০/২৫ জন একটি মিছিল বের করেন। এ সময় তারা আওয়ামী লীগের পক্ষে ও অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলটি চৌমুহনী বাজারের প্রধান সড়ক দিয়ে করিমপুর রোডে প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন জনকে আটক করে থানায় নিয়ে যায়।

জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল শিহাবের তত্ত্বাবধানেই মিছিলটি বের হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চৌমুহনীতে এটিই প্রথম কোনও ঝটিকা মিছিল। নাজমুল শিহাব নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের অনুসারী।

নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চৌমুহনীতে একটি মিছিলের খবর আমরা শুনেছি। খবর পেয়ে আমাদের নেতাকর্মীরা তাৎক্ষণিক সেখানে গেলে কাউকে পায়নি।

জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিক মিছিলে থাকা তিন জনকে আটক করেছে পুলিশ। বাকিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত