শাহবাগে জুলাই যোদ্ধাদের মারামারি, আমরা খুব ব্যথিত: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
০২ আগস্ট ২০২৫, ১৯:২৪আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৯:২৪

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘শাহবাগে জুলাইযোদ্ধারা পক্ষে-বিপক্ষে মারামারি, আমরা খুব ব্যথিত, আমরা আশাহত, দুর্ভাগ্য এ জাতির। এটা আমাদের জন্য কষ্টের। নামে জুলাইযোদ্ধা, প্রকৃতপক্ষে গতকাল শাহবাগে যেটা হয়েছে, কামে কি জোলাইযোদ্ধা? জুলাইযোদ্ধারা এটা করতে পারে? জুলাইযোদ্ধা কি শুধু শাহবাগেই ছিল? সারা দেশে জুলাইযোদ্ধা ছিল না?’

শনিবার (২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী এ রব উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

এ্যানি বলেন, ‘আমি-আপনি-আপনারা, দেশের মানুষ সবাই কি জুলাইযোদ্ধা না? কিছুসংখ্যক জুলাই যোদ্ধা নামে যদি আমাদের বদনাম করে এবং আমাদেরকে ব্যথিত করে, আহত করে, আমরা যদি তাদের কারণে কষ্ট পাই, স্বাভাবিক কারণে ফ্যাসিস্ট সেখানে সুযোগ পাবে। সবাই মিলে আন্দোলন করলাম হাসিনার বিরুদ্ধে। লড়াই-সংগ্রাম, গুম-খুন, হেলিকপ্টার থেকে পর্যন্ত শিশু বাচ্চাটাকে হত্যা করেছে, ছাত্রকে-সাধারণ মানুষকে হত্যা করেছে। হাসিনা পালিয়ে গেছে। কিন্তু সারা বাংলাদেশে সব যোদ্ধারা এক এবং ঐক্যবদ্ধ থাকতে পারবো না একটি বছরের মাথায়? এটি দেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না।’

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে আমাদের জন্য বিপদ আছে। সবাই আবার অত্যাচারিত, নির্যাতিত হবেন। আমি-আপনি অত্যাচারিত হওয়া আর সাধারণ মানুষ অত্যাচারিত হওয়া এক নয়। আমার কারণে কেন সাধারণ মানুষ অত্যাচারিত হবে। আমার কারণে কেন সাধারণ জনগণ নির্যাতিত হবেন। এ জন্য সব রাজনৈতিক দলের প্রতি রাজনৈতিক নেতৃত্বের প্রতি উদাত্ত আহ্বান আসুন ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করি। নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করি।’

বিএনপির এই নেতা বলেন, ‘হাসিনার দৃশ্যমান বিচার এখনো হয়নি। হাসিনাকে ক্ষমা করার সুযোগ নেই। যদি দ্রুত সময়ের মধ্যে এ অন্তর্বর্তীকালীন সরকার এই বিচারের ব্যবস্থা করতে না পারে, আমি আপনাদেরকে অভয় দিতে চাই, আগামী দিনে এ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা আশা করতে পারি, আগামী দিনে জনগণের সরকারের নেতৃত্ব দেবে বিএনপি। হাসিনার বিচারকে আমরা নিশ্চিত করবো তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে।’

লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম-আহ্বায়ক শাহ মো. এমরান, সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি