মৌচাকে গাড়িতে ২ লাশ: তারা ঢাকা কেন এলেন, সেখানে কেন গেলেন?

নোয়াখালী প্রতিনিধি
১১ আগস্ট ২০২৫, ২১:১১আপডেট : ১১ আগস্ট ২০২৫, ২১:৩৭

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেটকার থেকে যে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় মিলেছে। দুই জনেরই বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়।

উদ্ধার হওয়া লাশ দুটি গাড়িটির চালক জাকির হোসেন (২৬) ও তার সহযোগী মিজানের (৩৮)। জাকির হোসেন চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের বাসিন্দা ও মিজান একই উপজেলার ২ নং রামনারায়নপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত আব্দুল হাফিজের ছেলে।

গাড়িটির মালিক জোবায়ের আল মাহমুদ সৌরভ বাংলাট্রিবিউনকে জানান, রবিবার (১০ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৫টায় চালক জাকির আর আমি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মৌচাক যাই। আমি একটা ব্যক্তিগত কাজেই বিমানবন্দরে গিয়েছিলাম। মৌচাক আসার পর জাকির আমাকে জানায়, সে নোয়াখালীর একটি ভাড়া পেয়েছে তিন হাজার টাকার। ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে যাত্রী গাড়িতে উঠবে বলে জানায়। বেলা ১১টায় সেখান থেকে রোগী (যাত্রী) রিলিজ হলে তারা নোয়াখালী যাবে। সে আমাকে কাজ শেষে নোয়াখালী চলে যেতে বলে। তার সঙ্গে যেহেতু মিজান নামে একজন ছিল তাই আমি কাজ শেষে বাসে নোয়াখালী চলে আসি। তারা আমাকে ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজের সামনে নামিয়ে দেয়। আমি বাসে নোয়াখালী চলে আসি।

তিনি আরও বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে আমি জাকিরের মোবাইল ফোনে কল দিলে কেটে দেয়। পরে আমি তাকে ব্যস্ত ভেবে কল দেইনি। আজ সকালে ঘুম থেকে উঠে জিপিএস ট্র্যাকারে আমার গাড়ির লোকেশন একই জায়গায় দেখে তাকে আবারও কল দেই। কিন্তু তখন আর কল যায়নি। মিজানের নম্বরে কল দিলে সেটিও বন্ধ পাওয়া যায়। সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় রমনা থানা থেকে পুলিশ আমাকে কল করে তাদের লাশ উদ্ধারের বিষয়টি জানায়। আমি শুনেই এখন ঢাকার উদ্দেশে রওনা হয়েছি। জাকির হোসেন গত তিন মাস আমার একটি প্রাইভেটকারের চালক হিসেবে কর্মরত। এর আগে সে অন্য জায়গায় গাড়ি চালাতো।

চাটখিল উপজেলার ২নং রামনারায়নপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মোবারক উল্লাহ বাংলাট্রিবিউনকে বলেন, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার বড় মিজান একসময় ড্রেজার মেশিন, পানির মেশিন ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতো। গত কয়েক মাস সে ড্রাইভার জাকিরের সঙ্গে থেকে গাড়ি চালানো শিখছিল। তার এক ভগ্নীপতি ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে- এই খবর পেয়ে গত পরশু বিকালে নিজ এলাকা থেকে ডাব নিয়ে জাকিরের সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা হয়। পরে আজ পুলিশের কাছ থেকে তার মৃত্যুর খবর শুনতে পাই।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে জানিয়ে রমনা জোনের উপকমিশনার মাসুদ আলম বলেন, ময়নাতদন্তের জন্য দুই জনের লাশ ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

/এফআর/
সম্পর্কিত
কক্সবাজারে নৌকা ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের লাশ উদ্ধার
এসপির বাংলোর ব্যারাক থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
ট্রলারডুবির স্থানের ৩ কিলোমিটার দূরে মিললো একজনের লাশ, এখনও নিখোঁজ ৪
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত