খাগড়াছড়িতে নিজ বাড়ি থেকে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি
২১ আগস্ট ২০২৫, ১৫:৩৯আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৫:৩৯

খাগড়াছড়ির রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় নিজ বাড়ির বিছানা থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) রাতের কোনও একসময়ে রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- আমেনা খাতুন (৯৫) ও তার মেয়ে রাহেনা আক্তার (৪৫)।

প্রতিবেশী জয়নাল আবদীন জানান, দীর্ঘদিন নিহত আমেনা খাতুনের ছোট ছেলে আবুল বশরের সঙ্গে সম্পত্তি নিয়ে মতবিরোধ চলছিল। যা কয়েকবার সামাজিকভাবে বিরোধ মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে আমেনা বেগমকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়।

নিহতের বড় মেয়ে সালেহা বেগম জানান, আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে এক নারী প্রতিবেশী তাদের বাড়িতে গেলে ঘরের দরজা খোলা দেখেন। পরে ঘরে প্রবেশ করে মরদেহ দেখে চিৎকার করলে বিষয়টি জানাজানি হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। ঘটনার সময় বাড়িতে মা ও মেয়ে ছিল। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। হত্যার কারণ উদঘাটনে পুলিশের বিশেষ ইউনিট কাজ করছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
শিশু নিখোঁজের পর মরদেহ উদ্ধার কোনোভাবেই স্বাভাবিক পরিস্থিতি নয়: আসক
করিমগঞ্জে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার