চবির আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ নিলেন স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে তিনি সরকারি সফরে চট্টগ্রামের বিভিন্ন স্বাস্থ্য স্থাপনা ও কার্যক্রম পরিদর্শনে আসেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, সংঘর্ষে আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নগরের বেসরকারি হাসপাতাল পার্কভিউতে চিকিৎসাধীন। এর মধ্যে একজন আইসিইউতে, অপরজন ওই হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন। তাদের হাসপাতালে দেখতে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। পরিদর্শনকালে তিনি তাদের স্বাস্থ্যসেবার খোঁজ-খবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

স্বাস্থ্য উপদেষ্টার পরিদর্শনকালে চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব ড. মঞ্জুরুল ইসলাম (যুগ্ম সচিব), চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম চট্টগ্রামের পতেঙ্গা কেইপিজেড অর্থনৈতিক অঞ্চলে নতুন হাসপাতাল স্থাপনের সম্ভাব্যতা পরিদর্শন করেন। এ ছাড়াও তিনি চট্টগ্রাম আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, পার্কভিউ হাসপাতালে বর্তমানে দুই শিক্ষার্থী ভর্তি আছেন। তারা হলে চবির সমাজতত্ত্ব বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র মামুন মিয়া ও অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র ইমতিয়াজ আহমেদ সায়েম।

এর মধ্যে সংঘর্ষে রামদার কোপে মামুন মিয়ার মাথার খুলির গুরুতর ক্ষতি হয়েছে। অপারেশনে খুলির একাংশ সরিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে হয়েছে। ব্যান্ডেজে বড় অক্ষরে লেখা হয়েছে- ‘হাড় নেই, চাপ দেবেন না’।

অপরদিকে ইমতিয়াজ আহমেদ সায়েমকে সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের কোপ দেয় মাথায়। জরুরি অস্ত্রোপচারের পর এখন পর্যন্ত তার চোখ খোলেনি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
‘এ সিদ্ধান্ত থেকে না সরলে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে বাধ্য হবে’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
সর্বশেষ খবর
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
‘সব আছে, কিন্তু বাংলা কোথায়?’: পশ্চিমবঙ্গের পর্যটন ভিডিও নিয়ে ট্রল
‘সব আছে, কিন্তু বাংলা কোথায়?’: পশ্চিমবঙ্গের পর্যটন ভিডিও নিয়ে ট্রল
অবসর নয়, ক্রোয়েশিয়ার জার্সিতে মাঠে নামছেন মদরিচ
অবসর নয়, ক্রোয়েশিয়ার জার্সিতে মাঠে নামছেন মদরিচ
হিজড়াদের ‘গুরুমা’ মৌসুমীর লাশ উদ্ধার, হত্যা করলো কারা?
হিজড়াদের ‘গুরুমা’ মৌসুমীর লাশ উদ্ধার, হত্যা করলো কারা?
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ