প্রকল্পের ৩২ লাখ টাকা আত্মসাৎ, সাবেক নির্বাহী প্রকৌশলীসহ ৯ জনের বিরুদ্ধে পরোয়ানা

রাঙামাটি প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৪৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৪৪

উন্নয়ন প্রকল্পের ৩২ লাখ টাকার বেশি আত্মসাতের মামলায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক নির্বাহী প্রকৌশলী, সদস্যসহ নয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার রাঙামাটি জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার আসামিরা হলেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ ও বিরল বডুয়া, সাবেক সহকারী প্রকৌশলী জ্যোতির্ময় চাকমা, উপসহকারী প্রকৌশলী রিগ্যান চাকমা, সাবেক সদস্য সবির কুমার চাকমা, বরকল উপজেলার ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মো. মানুনুর রশীদ, ঠিকাদার চিং হেন রাখাইন, মিলন তালুকদার ও অমলেন্দু চাকমা।

মামলার এজাহারে বলা হয়, ২০১৬-২০১৭ অর্থবছর থেকে ২০১৯-২০২০ অর্থবছরে বরকল উপজেলায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বরাদ্দ অনুযায়ী উন্নয়নকাজ করা হয়নি। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৩ সালের ৮ জুন নয় জনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে দুদক। তদন্ত শেষে মামলা দায়েরের দুই বছর পর আসামিদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

দুদকের আইনজীবী জুয়েল দেওয়ান বলেন, ‘বরকল উপজেলায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে ৩২ লাখ ৮৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুদক চার মামলায় নয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আদালত এটি গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।’

/এএম/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের