চাকসু নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা বয়কট করলো ছাত্রদল

চবি প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রণীত খসড়ার আচরণবিধি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশন। এ সময় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে ছাত্রদলের নেতাকর্মীরা মতবিনিময় সভা বয়কট করেছেন। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের উপস্থিতিতে খসড়া আচরণবিধি পাঠ করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ।

পরে আচরণ বিধিমালা নিয়ে প্রশ্নোত্তর পর্বে কথা বলার সুযোগ না পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উত্তেজনা ও বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে ছাত্রদলের নেতাকর্মীরা মতবিনিময় সভা বয়কট করেন। এরপর শাখা ছাত্রদলের নেতাকর্মীরা একে একে কক্ষ ত্যাগ করেন।

শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘যে প্রশাসনের ওপর শিক্ষার্থীরা আস্থা হারিয়েছে, সেই প্রশাসনের পক্ষে কীভাবে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। এটা নিয়ে আমরা সন্দিহান। আমাদের নেতাকর্মীরা বেড়িয়ে গেছেন সভা থেকে। আমি সর্বশেষ বের হয়ে যাচ্ছি। আমরা শুধু ছাত্রদল না বিভিন্ন শিক্ষার্থী যারা কথা বলতে পারেননি তারাও বেড়িয়ে গেছেন। অনেকে সভা বয়কট করেছেন।’

প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে বদ্ধপরিকর। আমরাই প্রথম নির্বাচন কমিশনার যারা শপথ গ্রহণ করেছি। প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে। ফলাফল পজিটিভ আসলে প্রার্থিতা বাতিল করা হবে। তবে শিক্ষার্থীদের প্রাইভেসির স্বার্থে তাদের নাম প্রকাশ করা হবে না।’

সভায় উপস্থিত ছিলেন চাকসু ও হল সংসদ নির্বাচনের নির্বাচন কমিশনার ও সদস্যসচিব প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী, প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, ড. মো. আনোয়ার হোসেন, প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ ও প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী। 

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী