গেলেন নামাজে, রেললাইনের পাশে মিললো ব্যবসায়ীর লাশ

কুমিল্লা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫২

কুমিল্লায় নিখোঁজের পরদিন রেললাইনের পাশ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে পালপাড়া রেললাইনের পাশে লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। সন্ধ্যায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

নিহত ব্যবসায়ীর নাম জামশেদ ভূঁইয়া (৪৪)। তিনি ইলেকট্রনিক পণ্যের ব্যবসা করতেন। কুমিল্লা নগরের ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী এলাকার ভূঁইয়া বাড়ির সাবেক কমিশনার মৃত আব্দুল কুদ্দুস ভূঁইয়ার ছেলে জামশেদ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে মাগরিবের নামাজ পড়তে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন জামশেদ। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় তার বড় ভাই নিখোঁজের জিডি করেন।

স্থানীয় লোকজন জানান, গত সপ্তাহে নগরের ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মা হত্যার শিকার হন। সপ্তাহ না পেরোতেই আবারও একই এলাকায় হত্যাকাণ্ডের শিকার হন ব্যবসায়ী জামশেদ। আইনশৃঙ্খলার এমন অবনতির কারণে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

ওসি মহিনুল ইসলাম বলেন, ‘শনিবার সন্ধ্যায় জামশেদের ভাই থানায় জিডি করেছিলেন। জিডিতে উল্লেখ করেছিলেন, ওই দিন মাগরিবের নামাজ পড়তে বেরিয়ে তার ভাই আর বাসায় ফেরেননি। রবিবার সন্ধ্যায় আমরা লাশ উদ্ধার করেছি। এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছি আমরা।’

/এএম/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি