ভারতে যাওয়ার সময় সাবেক এমপির ব্যক্তিগত সহকারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৩ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৩

ভারতে যাওয়ার সময় চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য (এমপি) এ বি এম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদকে (৫২) গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে স্থলবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে আখাউড়া থানায় হস্তান্তর করে।

গ্রেফতার ইরফান আহমেদ রাউজান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তার বিরুদ্ধে ধর্মীয় আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুব তবলীগ কমিটির কার্যালয় ভাঙচুর, লুটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ পরিদর্শক আব্দুস সাত্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘ভারতে যাওয়ার সময় ইরফান আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভাঙচুর, লুটপাটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। গ্রেফতার দেখানোর আগে আমরা রাউজান থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি। তিনি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। পরে তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ইরফান আহমেদ গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন। আজ ভারতে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে চট্টগ্রামে এনে আদালতে সোপর্দ করবো আমরা।’

/এএম/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০, বেশি মিরপুরে
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক