পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের এক মিনিটের মিছিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৮

চট্টগ্রাম নগরীতে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ছিলেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের খুলশী থানার সিডিএ অ্যাভিনিউ সড়কে এই ঝটিকা মিছিল হয়েছে।

৪৮ সেকেন্ডের মিছিলের একটি ভিডিও পরে আওয়ামী লীগের ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের আয়োজনে একটি ব্যানার নিয়ে নগরের শিল্পকলা একাডেমি সংলগ্ন এমএম আলী রোডের মুখে জড়ো হয়ে ২০ থেকে ২৫ জন বিক্ষোভ-মিছিল বের করেন।

মিছিলটি দামপাড়ায় পুলিশ কমিশনারের কার্যালয় পেরিয়ে গরীবুল্লাহ শাহ মাজার সংলগ্ন বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি পুলিশের গাড়ি দেখে সেটি ছত্রভঙ্গ হয়ে যায়।

তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল— ‘হঠাও ইউনূস, বাঁচাও দেশ’, ‘শেখ হাসিনাতেই আস্থা’, ‘শেখ হাসিনা ফিরবেই, বিজয় আসবেই’।

জানতে চাইলে খুলশী থানার ওসি শাহীন বাংলা ট্রিবিউনকে  বলেন, ‘এক মিনিটের কম সময় তারা মিছিল করেছে। ভিডিও দেখে মিছিলে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী