চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কার্যালয় ও হাসপাতালের গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩৯ নম্বর (দক্ষিণ হালিশহর) ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়সহ একটি মাতৃসদন হাসপাতালের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিইপিজেড স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টা ২০ মিনিট চেষ্টার পর রাত সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি।

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনের অফিসার শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে আগুন লাগে। এতে কার্যালয়ের ভেতর থাকা বেশকিছু জিনিসসহ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে বহুতল ভবনটিতে থাকা একটি মাতৃসদন হাসপাতালের স্টোররুমও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনও হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে জানা যাবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের