কক্সবাজারে বিহার থেকে বৌদ্ধভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৭ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৭

কক্সবাজারের রামু উপজেলার বৌদ্ধবিহার থেকে এক ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ‘শ্রীকুল পুরোনো রাখাইন বৌদ্ধবিহার’ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওই ভিক্ষুর নাম ক্ষেমা চারা (২১)। তবে তার পারিবারিক নাম থুই নু মং মারমা। তিনি রাঙামাটির কাউখালী উপজেলার দাপুয়া গ্রামের মং শিপ্রু মারমার ছেলে। এটিকে আত্মহত্যা বলছে পুলিশ।

তার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যান কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু। তিনি জানান, বিহারের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় ভিক্ষুকে দেখতে পেয়েছেন তিনি। বিহারের ১০১ বছর বয়সী প্রধান ভিক্ষু অসুস্থ রয়েছেন। তাই ছয় মাস আগে নিহত ভিক্ষু ক্ষেমা চারাকে এ বিহারে নিয়োগ দেওয়া হয়।

রামু থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, ‌‘প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা উদঘাটনে কাজ করছে পুলিশ। মরদেহ ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক