খাগড়াছড়ির ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৪

‘পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়িতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমি শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। সেখানকার স্থানীয় প্রশাসন আছে তারা স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে যারা দোষী তাদের শাস্তির আওতায় নিয়ে আসবে।’

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে এমন কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।

জাতীয় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘আগের মতো একদেশদর্শী, একদলদর্শী, একব্যক্তিদর্শী এই ধরনের কোনও নির্বাচন হবে না। আমরা সম্মিলিতভাবে আমাদের দেশ গড়ে তুলবো। নির্বাচন অবশ্যই আগামী ফেব্রুয়ারিতে হবে। নির্বাচন কমিশন এবং সরকার সবাই আমরা উদগ্রীব হয়ে আছি নির্বাচন করার জন্য। জাতীয় নির্বাচনের দিকে ইতোমধ্যে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি। জনগণ যাকে পছন্দ করবে তাকে সরকার হিসেবে মেনে নেবে। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠিত হবে। জনগণের প্রত্যাশা নিঃসংকোচে নিজের ভোটাধিকার প্রয়োগ করা, সেটাই নিশ্চিত হবে।’

দুর্গাপূজার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘দুর্গাপূজায় যাতে সবাই মিলেমিশে আনন্দ উৎসব উদযাপন করতে পারি এটাই আমাদের এখনকার মিশন। সবাই নির্বিঘ্নে পূজা পালন করবেন। কেউ যাতে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।’

এ সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হায়দার চৌধুরী, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম, মীরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব মোহন দে প্রমুখ।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
কাপ্তাইয়ের সীতাপাহাড়ে পথ হারানো ৪ পর্যটক উদ্ধার
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রী সাচিং প্রুর শ্রদ্ধা
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ