চট্টগ্রামে বাসচাপায় পোশাকশ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ অক্টোবর ২০২৫, ১৮:২১আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১৮:২৪

চট্টগ্রাম নগরে বাসচাপায় মনি আক্তার (২৭) নামে এক গার্মেন্ট কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে নগরের পতেঙ্গা থানার কর্ণফুলী ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনি আক্তার চন্দনাইশ উপজেলার দোহাজারী দিয়াকুল এলাকার বাসিন্দা। তিনি কর্ণফুলী ইপিজেডের একটি গার্মেন্টে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গার্মেন্ট কর্মীদের বহনকারী একটি বাস দ্রুতগতিতে এসে ওই নারীকে চাপা দেয়। এতে তার পা থেকে কোমর পর্যন্ত থেঁতলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

মনি আক্তারকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় আরেক গার্মেন্টস কর্মী কিসমত আরা।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাস্তার পাশে পড়ে ছিল মনি আক্তার। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশা করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বলেন, আজ সকালে পতেঙ্গা থানার কর্ণফুলী ইপিজেডের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় মনি আক্তার নামে এক নারীকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে ভর্তি করানোর পর সকাল সোয়া ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে পতেঙ্গা থানা পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী বাসটিকে জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের