চট্টগ্রামে এবার বিএনপির দুই পক্ষের গোলাগুলিতে ৫ জন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ নভেম্বর ২০২৫, ০২:০৩আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০২:০৩

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচ জন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কুয়েপাড়া চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালনের উপস্থিতি সভা শেষে বাড়ি যাওয়ার পথে রাউজান বাগোয়ান কুয়েপাড়া চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

রাউজান উপজেলার বিএনপির একাংশের সভাপতি জসীম উদ্দিন চৌধুরী বলেন, হামলায় রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল, বাগোয়ান ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, বাগোয়ান ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রবিউল হোসেন রুবেল ও বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। রক্তাক্ত গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

তিনি আরও বলেন, রাউজান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ইস্তিয়াক চৌধুরী অভির নেতৃত্বে আলতাফ চৌধুরী টুটুল, জনি চৌধুরীসহ ৭/৮ জন অতর্কিতভাবে হামলা চালিয়ে তাদের আহত করেছে। 

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারবো।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাউজানে ১৭ জন খুন হয়েছে। এর মধ্যে ১২ জন খুন হয়েছে রাজনৈতিক কারণে।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন হামজারবাগ চাইল্যাতলী খন্দকারপাড়া এলাকায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগের সময় গুলিতে ‘শীর্ষ সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) নিহত হয়েছেন। এ সময় এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহও গুলিবিদ্ধ হন।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের