কথায় কথায় ব্রাহ্মণবাড়িয়ায় জোটের প্রার্থী আসে কেন: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৫, ০২:০০আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০২:০০

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার মানুষের প্রতি এত অবহেলা কেন। কথায় কথায় ব্রাহ্মণবাড়িয়ায় জোটের প্রার্থী আসে কেন। ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন হয় না কেন। আমরা কি ভোট দিতে কার্পণ্য করি? আমরা কি ভোটের বাক্স ভরে দেই না। তাহলে কেন ব্রাহ্মণবাড়িয়া প্রতি এই অবহেলা। এসবের সমুচিত জবাব দেবে আমার এলাকার জনগণ।’

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলার তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয়দের উদ্দেশে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলেন, ‘আপনারা প্রার্থী দেখে ভোট দেবেন। আপনারা দেশের মালিক। জনগণ দেশের মালিক। নিজের মালিকানা অন্যের কোথায় আরেকজনের হাতে, ভুল মানুষের হাতে তুলে দেবেন না। আমার আগামী রাজনীতি নির্ধারিত হবে, আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী। আপনার যদি আমার পাশে থাকেন, আমার মৃত্যু পর্যন্ত এই এলাকায় হবে আমার শেষ ঠিকানা।’

রুমিন বলেন, ‘অনেকেই বলবে উনাকে (রুমিনকে) এইডা দেওয়া হবে, সেটা হবে। আমি বলি আমার এলাকার মানুষের ভোট ছাড়া, আমি কারও কিছু আর চাই না। আপনাদের মাটির সন্তান আমি, আপনাদের পাশে আছি, আপনাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ।’

তারুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন সাইমোল্লার সভাপতিত্বে সংবর্ধনা ও পরিচিতি সভার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয় ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসহাক মিয়া। অনুষ্টানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয় ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইয়াহিয়া মাসউদ। সভাকে কেন্দ্র করে বিকাল থেকেই তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন।

/এমএইচআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী