ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে ৮ কিমি দীর্ঘ মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৫, ১৬:৪৬আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১৭:৪৬

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপসকে প্রার্থী করার দাবিতে নবীনগর উপজেলার ৮কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তার সমর্থকরা।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের পৌর এলাকা থেকে দীর্ঘ এই মানববন্ধন শুরু হয়। মানববন্ধনটি নবীনগর পৌর এলাকা থেকে শুরু হয়ে, নবীনগর কোম্পানীগঞ্জ সড়কের  উপজেলার  আলিয়াবাদ, নারায়ণপুর, কোনাঘাটা মোড়, ভোলাচং বাজার, সোহাতা মোড়, ইব্রাহিমপুর বাজার, জিনদপুর, বটতলী ও বাঙ্গরা মোড়ে গিয়ে শেষ হয়। এতে হাজার হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

এ সময় কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারী ও উপজেলার শিবপুর ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুল হক জানান, দুর্দিনে কাজী নাজমুল হোসেন তাপস দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন। গত ২০১৮ সালে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু এবার সবকিছু ঠিকঠাক থাকলেও মনোনয়ন দেওয়া হয়নি। এ জন্য বিএনপির অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা বেশ কিছুদিন ধরে প্রতিবাদ বিক্ষোভ ও ঝাড়ু মিছিল সহ নানা কর্মসূচি পালন করে আসছেন।

উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপির সদস্য ও পৌর শাখার সভাপতি আবু সাইদ জানান, যাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে, এম মান্নান তিনি গত ২০০১, ২০০৮, ২০১৮ নির্বাচনে ধানের শীষের পক্ষে মাঠে ছিলেন না। এ জন্য তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মনোনয়নটি পুনর্বিবেচনা করার জন্য জোরালো দাবি জানান। অন্যথায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনটি বিএনপি হারাবে বলে দাবি করেন।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের