‘‌সন্ত্রাসী’ ইসমাইলকে গ্রেফতার করেছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ নভেম্বর ২০২৫, ১৩:০১আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১৩:০১

চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ মো. ইসমাইল হোসেনকে আগ্নেয়াস্ত্রসহ নিজ বাসা থেকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে নগরের পাঁচলাইশ থানার আওতাধীন ৭ নম্বর পশ্চিম ষোলশহরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সন্ত্রাসী ও ভূমিদস্যু হিসেবে পরিচিত এবং আলোচিত সন্ত্রাসী বার্মা সাইফুলের সহযোগী। 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অন্তর্ভুক্ত টাস্কফোর্স-৪ (৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড) এ অভিযান চালায়। গ্রেফতার ইসমাইল হোসেন দীর্ঘ সময় ধরে পাঁচলাইশ এলাকায় ভূমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নানা অপরাধমূলক কার্যক্রমে জড়িত। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় দুটি বিস্ফোরকসহ মোট পাঁচটি মামলা এবং চারটি জিডি রয়েছে। এর আগে বুধবার রাঙ্গুনিয়ার বালুর ঘাটা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতার ইসমাইলকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ত্রাসী ইসমাইলের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’  

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী