নোয়াখালীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

নোয়াখালী প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৫, ২০:৪৫আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ২০:৪৫

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মনোনয়নবঞ্চিত এবং মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ওছখালী বাজারের জিরো পয়েন্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, বিকাল থেকে জিরো পয়েন্টের এক পাশে জড়ো হন বিএনপির মনোনয়নবঞ্চিত সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের সমর্থকরা। একই সময়ে অপর পাশে অবস্থান নেন বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সমর্থকরা। সন্ধ্যার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর ফজলুল আজিমের সমর্থকরা মাহবুবের রহমান শামীমের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল করেন। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

মাহবুবের রহমান শামীমের নির্বাচনি প্রচারণার দায়িত্বে থাকা হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, ‘বিকাল থেকে ধানের শীষের প্রচারণা করছিলাম আমরা। সন্ধ্যায় আমাদের লোকজন জিরো পয়েন্টে গেলে ফজলুল আজিমের লোকজন উসকানিমূলক স্লোগান দিয়ে হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হন। পরে তারা বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়।’

অন্যদিকে ফজলুল আজিমের পক্ষের অনুসারী পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো বলেন, ‘মশালমিছিলের প্রস্তুতির সময় শামীমের সমর্থকরা হামলা চালায়। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে আমরা পুনরায় একত্রিত হয়ে বিক্ষোভ ও মশালমিছিল করেছি।’

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ‘উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার কথা শুনেছি। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাইনি। কোনও পক্ষ এখনও থানায় অভিযোগ দেয়নি।’

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি