ভেঙেছে অভিমান, দুপুরে একসঙ্গে পদত্যাগ করা বিএনপির ৩১ নেতা রাতে দলে ফিরেছেন

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৮ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৮

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৩১ বিএনপি নেতা সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে রাতেই তা প্রত্যাহার করে নেন তারা।

সোমবার রাত ৯টার দিকে তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সদর (পশ্চিম) উপজেলা ও ইউনিয়ন বিএনপির আশ্বাসে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন তারা। 

এর আগে দুপুর ১টার দিকে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে ৩১ নেতার পদত্যাগপত্র জমা দেওয়া হয়। জেলা শহরের বাগবাড়ি এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি জাকির হোসেন সুমনসহ ১০ নেতা উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেন। 

উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন ভূঁইয়া বলেন, আমরা কোনও কর্মীকে হারাতে চাই না। আমি তাদের পদত্যাগপত্র এমনিতে রেখেছি। সাংগঠনিকভাবে গ্রহণ করিনি। 

রাতে চররুহিতা এলাকায় প্রেস ব্রিফিং করে ওয়ার্ড কমিটির সভাপতি জাকির হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম ও সাংগঠনিক সম্পাদক শহীদ উল্লাহ পদত্যাগের আবেদন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। 

তাদের দাবি, চররুহিতা ইউনিয়ন বিএনপির আশ্বাসে তারা পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করার ঘটনায় ৫১ সদস্যের কমিটির ৩১ নেতা পদত্যাগের জন্য আবেদন করেন। 

চররুহিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ বলেন, ওয়ার্ড বিএনপির নেতারা অভিমান করে একটি ভুল সিদ্ধান্ত নিচ্ছিলেন। তাদের সঙ্গে কথা বলেছি। তাদের অভিমান ভেঙেছে। এখন তারা সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

/এফআর/
সম্পর্কিত
৮ বছর পর বাগেরহাট যুবদলের কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি মারার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, জ্বালিয়ে দেওয়ার হুমকি
সাদুল্লাপুরে বিএনপির কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৭ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ নভেম্বর, ২০২৬)
৮ বছর পর বাগেরহাট যুবদলের কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
৮ বছর পর বাগেরহাট যুবদলের কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
ফিরলো সেই জার্মানি, নেদারল্যান্ডসকে দিলো ৫ গোল
ফিরলো সেই জার্মানি, নেদারল্যান্ডসকে দিলো ৫ গোল
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
কমলো জ্বালানি তেলের দাম
কমলো জ্বালানি তেলের দাম
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা