লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৫, ১৮:০৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৮:০৬

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে ছকিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছকিনা বেগম ওই এলাকার মৃত সফিক উল্লাহর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছকিনা বেগমের সন্তানরা প্রবাসে থাকেন। বড় ছেলের স্ত্রী রুবি আক্তারসহ তিনি একটি ভবনে বসবাস করে আসছেন। ভবনের দুটি আলাদা কক্ষে রুবি আক্তার ও ছকিনার ছিলেন। রাতে চিৎকার শুনে রুবি গিয়ে দেখেন, শাশুড়ি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

পুলিশ জানায়, ছাদে সিঁড়িঘরের দরজা ভেঙে এক বা একাধিক দুর্বৃত্ত ঘরে ঢুকে ছকিনাকে হত্যা করেছে। চিৎকার শুনে লোকজন এগিয়ে আসার আগেই ওই দুর্বৃত্তরা ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, ‘প্রাথমিকভাবে পূর্বশত্রুতার কারণে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি ডাকাতিতে বাধা দেওয়ার কারণে হয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।’

/এএম/
সম্পর্কিত
বগুড়ায় দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি