চট্টগ্রামে গুলি করে যুবককে হত্যা, আরেকজন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ জানুয়ারি ২০২৬, ২১:৫১ আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ২১:৫১

চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল উদ্দিন ওরফে ছোট জামাল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিতে নাছির নামে আরও একজন আহত হয়েছেন। 

শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল জামায়াতে ইসলামীর কর্মী বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তবে জামায়াতের পক্ষ থেকে তা নিশ্চিত হওয়া যায়নি। আহত অবস্থায় নাছিরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুজনই শাহনগর এলাকার বাসিন্দা। তবে কারা কী কারণে তাদের ওপর গুলি করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করে লেলাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারোয়ার হোসেন বলেন, ‘শনিবার রাতে কয়েকজন সশস্ত্র ব্যক্তি এসে জামালকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তিনি জামায়াতের কর্মী বলে শুনেছি। হামলায় নাছির নামে আরও একজন গুলিবিদ্ধ হন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।’

ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা জামায়াতের সেক্রেটারি শামসুল আরেফীন আরিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুনেছি এক যুবক গুলিতে মারা গেছেন, তিনি আমাদের কর্মী কিনা, আমরা সে বিষয়ে বিস্তারিক খোঁজখবর নিচ্ছি।’

জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘ফটিকছড়িতে দুজনকে গুলি করা হয়েছে বলে শুনেছি। এর মধ্যে জামাল নামে একজন ঘটনাস্থলে নিহত হন। আহত অবস্থায় একজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
১০ মাসে খুলনা বিভাগে ২৮৮ খুন, ধর্ষণের শিকার ৩০২
কোটি কোটি টাকা চাঁদা দিচ্ছে সবাই, ভয়ে কেউ মুখ খুলছে না: বিএনপি নেতা মঞ্জু
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশেষ খবর
‘আমার অস্থিরতার মাঝেও শান্তির জায়গা ভিকি’, স্বামীর প্রশংসায় ক্যাটরিনা
‘আমার অস্থিরতার মাঝেও শান্তির জায়গা ভিকি’, স্বামীর প্রশংসায় ক্যাটরিনা
দেশে স্বাভাবিক প্রসব অর্ধেকের নিচে, অস্ত্রোপচার বাড়ছে কেন?
দেশে স্বাভাবিক প্রসব অর্ধেকের নিচে, অস্ত্রোপচার বাড়ছে কেন?
বাংলাদেশের বিপক্ষে বাভুমার রেকর্ড কি অক্ষত থাকবে?
বাংলাদেশের বিপক্ষে বাভুমার রেকর্ড কি অক্ষত থাকবে?
তাপমাত্রা অপরিবর্তিত ও শুষ্ক আবহাওয়া: সর্বশেষ যা জানা গেলো
তাপমাত্রা অপরিবর্তিত ও শুষ্ক আবহাওয়া: সর্বশেষ যা জানা গেলো
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ