সরকারি জমি দখলের চেষ্টা, বিএনপি নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সরকারি খাস জমি দখলের চেষ্টার অভিযোগে করা মামলায় আবুল কাশেম নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিষয়টি রাতে নিশ্চিত করেন হাতিয়া থানার ওসি সাইফুল আলম। এর আগে দুপুরে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার করা আবুল কাশেম ওরফে কাশেম ডুবাই (৫০) হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নুর আহমেদের ছেলে। তিনি হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজারের পূর্ব পাশে গোলতলা পর্যটন কেন্দ্র ও আশপাশের সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে দখলের চেষ্টা করে আসছিল। গত ৮ জানুয়ারি দুপুরে সরকারি জমিতে ভূমিহীনদের কাছে জাল কাগজপত্র দেখিয়ে জমি বিক্রির অভিযোগ পেয়ে ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। অভিযুক্তরা তাদের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে জমি ছাড়বে না বলে হুমকি দেয়।

এ সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকিও দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযানের সময় দুই জনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।

হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, ঢাকা থেকে আবুল কাশেমকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা, চাঁদাবাজি, প্রতারণা ও সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগে মামলা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সরকারি দলকে সমর্থনের অভিযোগে ৯ কর্মকর্তাকে নির্বাচনি দায়িত্ব থেকে প্রত্যাহার
বিএনপি নেতাকে ‘ক্রসফায়ার’ দেওয়া ওসি-এসআই কারাগারে
এবার প্রকাশ্যে রেস্টুরেন্টে ঢুকে হামলা ও ভাঙচুর
সর্বশেষ খবর
মাটির দেয়ালে রঙের জাদু, পুরো গ্রাম যেন শিল্পীর ক্যানভাস!
মাটির দেয়ালে রঙের জাদু, পুরো গ্রাম যেন শিল্পীর ক্যানভাস!
ভোট দিয়েই যে অভিযোগ জানালেন জামায়াতের প্রার্থী
ভোট দিয়েই যে অভিযোগ জানালেন জামায়াতের প্রার্থী
‘ইরানের কাছে কোনও পারমাণবিক অস্ত্র ছিলো না’, ট্রাম্পের যুক্তি নাকচ ওবামার
‘ইরানের কাছে কোনও পারমাণবিক অস্ত্র ছিলো না’, ট্রাম্পের যুক্তি নাকচ ওবামার
শুষ্ক ত্বকে আর্দ্রতা জোগাবে শিট মাস্ক
শুষ্ক ত্বকে আর্দ্রতা জোগাবে শিট মাস্ক
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?