প্রথম দিন প্রচারে নেমে আমির খসরু বললেন, ‌‘ধানের শীষের জোয়ার শুরু’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ জানুয়ারি ২০২৬, ১৯:৫৮আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ২০:০৯

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ধানের শীষের জোয়ার শুরু হয়ে গেছে। জনগণের ঢল নেমেছে রাস্তায়। সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। এখন মানুষ বিএনপির ত্যাগের প্রতিদান দিচ্ছে, জনগণ বিএনপির পাশে দাঁড়িয়েছে সবসময়।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নগরের ২৯ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকায় গণসংযোগ চলাকালে এসব কথা বলেন তিনি। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী, সাধারণ লোকজন গণসংযোগে অংশ নেন। এর আগে সকাল সাড়ে ১০টায় উত্তর কাট্টলি নাজির বাড়িতে বাবা সাবেক মন্ত্রী মরহুম মাহমুদুন্নবী চৌধুরী ও মা মরহুমা মেহেরুন্নেসা চৌধুরীর কবর জিয়ারত করেন। এরপর গণসংযোগ শুরু করেন তিনি। 

আমির খসরু বলেন, ‘গত ১৬-১৭ বছর বিএনপির নেতাকর্মীরা গুম-খুন ও জেলে নির্যাতনের শিকার হয়েছেন। বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে ত্যাগ‌, তার প্রতিদান বাংলাদেশের মানুষ আজকে দিচ্ছে। যেখানেই যাচ্ছি দেশের মানুষ তার স্বীকৃতি দিচ্ছে এবং তাদের আস্থা বিএনপির ওপর।’

আমির খসরু আরও বলেন, ‘আগামীর বাংলাদেশের স্বপ্ন একমাত্র বিএনপিই পূরণ করতে পারবে। তাই মানুষ বিএনপির পাশে দাঁড়িয়েছে এবং নির্বাচনে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। জনগণ ঠিক করবে দেশ কোনদিকে যাবে। তার মালিকানা হবে ভোটের মাধ্যমে। যে সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, তাদের প্রত্যাশা পূরণ করবে, তাদের জনগণ নির্বাচিত করবে।’

আমির খসরু বৃহস্পতিবার কদমতলী মোড় হয়ে মাদারবাড়ি ডিটি রোড, ২নং গলি, জুগিচাঁদ মসজিদ লেন, মাঝির ঘাট স্টেশন কলোনি, আইস ফ্যাক্টরি রোড, নালাপাড়া, পুরোনো কাস্টম, মালুম মসজিদ এলাকায় গণসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম সাইফুল আলম, শওকত আজম খাজা, মহানগর বিএনপির সদস্য মো. সালাউদ্দিন, মশিউল আলম স্বপন, জয়নাল আবেদীন, বিএনপি নেতা কাউসার হোসেন বাবু প্রমুখ।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের