টেকনাফে পাহাড় থেকে ছয় কৃষককে অপহরণ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৬, ০৩:৪৪ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৩:৪৪

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে স্থানীয় ছয়জন কৃষককে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া এলাকার পাহাড়ি অঞ্চল থেকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা।

অপহৃতরা হলেন— মোহাম্মদ জমির (৩২), শফি আলম (১৩), মোহাম্মদ আলম প্রকাশ মাহাত আলম (১৮), জাহিদ হোসেন প্রকাশ মুন্না (৩০), মোজাহের (৬০) ও মোস্তাক (১২)। তারা সবাই হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারা পাহাড়ের পাদদেশে দিনমজুর হিসেবে কৃষিকাজ করছিলেন। এ সময় একদল পাহাড়ি অস্ত্রধারী সেখানে গিয়ে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায়।

অপহৃত মোহাম্মদ আলমের বাবা এজাহার হোসেন বলেন, “আমার ছেলে প্রতিদিনের মতো মাঠে কাজ করতে গিয়েছিল। হঠাৎ পাহাড়ি অস্ত্রধারীরা এসে সবাইকে জিম্মি করে ধরে নিয়ে গেছে। আমরা চরম উদ্বেগে আছি।”

টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র বলেন, “হোয়াইক্যংয়ের মিনাবাজার কোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষক অপহরণের খবর পেয়েছি। তাদের উদ্ধারে অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাহাড়ি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অপহৃতদের দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এম/  
সম্পর্কিত
থানা থেকে বাসায় যাওয়ার পথে নারী পুলিশকে মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা
অপহরণকারীদের ফোনকলের সূত্র ধরে ১২ ঘণ্টায় উদ্ধার অপহৃত, গ্রেফতার ৩
বাবার অভিযোগ অপহরণ, ভিডিও বার্তায় মেয়ে বললো স্বেচ্ছায় রনির সঙ্গে এসেছি
সর্বশেষ খবর
কৃষি বিপণন অধিদফতরে ৯৭ জনের নিয়োগ
কৃষি বিপণন অধিদফতরে ৯৭ জনের নিয়োগ
দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা, আরও ৩ জন গ্রেফতার
দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা, আরও ৩ জন গ্রেফতার
আরেক জেলায় বিকেএসপি প্রতিষ্ঠার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
আরেক জেলায় বিকেএসপি প্রতিষ্ঠার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
ঘর থেকে বাবা ও যমজ দুই মেয়ের লাশ উদ্ধার, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে
ঘর থেকে বাবা ও যমজ দুই মেয়ের লাশ উদ্ধার, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন