কক্সবাজারে দুর্ঘটনার কবলে পড়লো ফুটবলার ওজিলের বহরের একটি গাড়ি

কক্সবাজার প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৭

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিলের ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের ছেলে নেকমোদ্দিন বিলাল এরদোয়ানের বহরের একটি গাড়ি। বহরের একটি গাড়ির সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে চালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে আহত চালকের নাম-পরিচয় জানা যায়নি। উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

ওসি জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে ফুটবলার মেসুত ওজিল ও নেকমোদ্দিন বিলাল এরদোয়ানের গাড়ির বহরের ভিআইপি প্রোটোকল ভেঙে হঠাৎ একটি অটোরিকশা ভেতরে ঢুকে পড়ে। এতে বহরের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। তবে ওজিল কিংবা প্রতিনিধি দলের কেউ আহত না হলেও স্থানীয় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এর চালক আহত হন। পরে অটোরিকশাটি জব্দ করা হয়। আহত চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিনিধিদলকে নিরাপত্তার মধ্যেই কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়। রাত ৮টার দিকে তারা বিশেষ উড়োজাহাজে ঢাকার উদ্দেশে রওনা হন।

সকালে বিলাল এরদোয়ানের নেতৃত্বে ওজিলসহ একটি প্রতিনিধিদল উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আসেন। তারকা এই ফুটবলারকে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত হন রোহিঙ্গা তরুণরা। অনেকে সেলফি তুলেছেন তার সঙ্গে। নিরাপত্তার কড়াকড়ির কারণে দূর থেকে ওজিলকে একনজর দেখেছেন অনেকে। আজ সারা দিন আশ্রয়শিবিরে ব্যস্ত সফরসূচি ছিল তাদের। রোহিঙ্গা নারী, শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের বিষয় নিয়ে কথা বলেছেন। ঘুরে দেখছেন রোহিঙ্গা শিশুদের কয়েকটি স্কুল। সন্ধ্যায় রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেছেন।

/এএম/ 
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী