৩৪ হাজার টন ডিজেল নিয়ে দেশে এসেছে আরেকটি জাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ এপ্রিল ২০২৬, ১৩:০৯আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১৩:০৯

৩৪ হাজার টন ডিজেল নিয়ে মালয়েশিয়া থেকে অয়েল ট্যাংকার ‘শান গ্যাং ফা জিয়ান’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলের কাছে অবস্থান নেয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা জানান, সিঙ্গাপুর থেকেও ডিজেলবাহী আরও একটি জাহাজ বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। সেটিকে শিগগিরই বন্দরের ডলফিন জেটিতে আনা হবে এবং এরপর দ্রুত তেল খালাস প্রক্রিয়া শুরু করা হবে।

জাহাজটির স্থানীয় এজেন্ট নজরুল ইসলাম জানান, জাহাজটিতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। এর মধ্যে প্রায় ৫ থেকে ৬ হাজার টন ডিজেল বহির্নোঙরেই লাইটারিং (ছোট জাহাজে স্থানান্তর) করতে হবে। দুটি ছোট অয়েল ট্যাংকারের মাধ্যমে অন্তত দুই ট্রিপে এই লাইটারিং কার্যক্রম সম্পন্ন করা যাবে। সবকিছু ঠিক থাকলে রবিবার জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়বে বলে আশা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর চট্টগ্রাম বন্দরে এটি ডিজেল নিয়ে আসা দশম জাহাজ।

এর আগে শুক্রবার দুপুরে সিঙ্গাপুর থেকে আসা ২৭ হাজার ৩০০ টন ডিজেলবাহী আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরের ৬ নম্বর ডলফিন জেটিতে তেল খালাস শুরু করেছে। সেটি রবিবার বন্দর ত্যাগ করার কথা রয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মার্চ মাসে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে মোট ৩৩টি জাহাজ ভিড়েছে। এর মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, ৮টি জাহাজ এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) এবং ৯টি জাহাজ এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে বন্দরে আসে।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী