চাঁদা না দেওয়ায় যুবদল নেতার মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৬, ২০:৪০ আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ২০:৪০

নোয়াখালী সদর উপজেলায় জমির মালিকানা দাবি করে চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হামলায় আহত বৃদ্ধ মো. আবদুল হাই (৭৫) মারা গেছেন। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ মধ্য বাজারে হামলায় আবদুল হাইসহ তিন জন আহত হন।

আবদুল হাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মো. সুমন। তিনি বলেন, ‘প্রায় এক বছর আগে আমার বাবা ইসলামগঞ্জ মধ্য বাজার এলাকায় স্থানীয় রেজাউল হকের কাছ থেকে ১.৩৮ শতাংশ জমি কিনে ভোগদখল করে আসছেন। সম্প্রতি আমরা ওই জমিতে দোকানঘর নির্মাণ করতে গেলে নোয়ান্নই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী বাধা দেন এবং জমিটি তার মামার বলে দাবি করেন।’

সুমন আরও বলেন, ‘এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। বৈঠকে লিটন চৌধুরীকে জমির সপক্ষে কাগজপত্র দেখাতে বলা হলেও তিনি তা দেখাতে পারেননি। পরে তাকে দুই মাস সময় দেওয়া হয়। এর মধ্যে জমিতে দোকানঘর নির্মাণ করতে হলে সাড়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। কিন্তু লিটন চৌধুরীকে চাঁদা দিতে অস্বীকার করেন আমার বাবা।’

তিনি বলেন, ‘সালিশ বৈঠকে লিটন চৌধুরীকে দেওয়া দুই মাসের নির্ধারিত সময় পার হওয়ায় গত মঙ্গলবার সকালে জমিতে দোকান নির্মাণের কাজ শুরু করি আমরা। খবর পেয়ে লিটন চৌধুরীর নেতৃত্বে তার ভাই ইসমাইল ও সাদ্দামসহ ৮-১০ জনের একটি দল হামলা চালান। তখন আমার বাবাকে মারধর করে পোলের ওপর থেকে খালে ফেলে দেওয়া হয়। আমাদের দুই ভাইকে মেরে আহত করা হয়। স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে মঙ্গলবার রাতে বাবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার ভোরে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি মারা যান।’

অভিযোগের বিষয়ে জানতে নোয়ান্নই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক লিটন চৌধুরীর মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রহিম রিজভী বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে সব ধরনের সালিশ বাণিজ্য ও চাঁদা দাবির বিষয়ে কঠিন হুঁশিয়ারি রয়েছে। নোয়ান্নই ইউনিয়নের ঘটনায় যুবদল নেতা লিটন চৌধুরীর বিরুদ্ধে যদি চাঁদা দাবির অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘আবদুল হাইয়ের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। স্বজনরা মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এএম/ 
সম্পর্কিত
৫০০ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিলো যুবদল  
ছাত্রদল নেতা হত্যাকাণ্ড বিএনপির এমপির ছেলে ৩ দিনের রিমান্ডে, পক্ষে দাঁড়াননি কোনও আইনজীবী
‘সিআইডি’ কারিগর বিপি সিং আর নেই
সর্বশেষ খবর
আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধে ভাঙন, রাতভর মেরামতের চেষ্টা
আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধে ভাঙন, রাতভর মেরামতের চেষ্টা
১৫০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‌‘অর্ণব’
১৫০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‌‘অর্ণব’
ইসরায়েলের নির্বাচনে ভোটার উপস্থিতির রেকর্ড
ইসরায়েলের নির্বাচনে ভোটার উপস্থিতির রেকর্ড
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’