চাঁদা না দেওয়ায় মারধরে বৃদ্ধের মৃত্যু, অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালী প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৬, ১৭:৪৩আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৭:৪৩

নোয়াখালী সদর উপজেলায় চাঁদা না দেওয়ায় মারধরে মো. আবদুল হাই নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় স্থানীয় যুবদল নেতা মো. লিটন চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) জেলা যুবদলের দফতর সম্পাদক রাইসুল হায়দার বাবু বাবু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বহিষ্কৃত লিটন চৌধুরী সদর উপজেলার ৩ নম্বর নোয়ান্নই ইউনিয়ন যুবদলের সদস্যসচিব। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের দফতর সম্পাদক রাইসুল হায়দার বাবু।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ পরিপন্থি নানা অপরাধে জড়িত থাকায় ৩ নম্বর নোয়ান্নই ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মো. লিটন চৌধুরীকে প্রাথমিক পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনও ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো যাচ্ছে।

সাড়ে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে গত মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ মধ্য বাজারে ওই এলাকার বাসিন্দা মো. আবদুল হাইকে (৭৫) মারধর করেন লিটন চৌধুরী ও তার সহযোগীরা। এ সময় আবদুল হাইয়ের দুই ছেলেকেও মারধর করা হয়। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল হাই।

আবদুল হাইয়ের ছেলে মো. সুমন বলেন, ‘প্রায় এক বছর আগে আমার বাবা ইসলামগঞ্জ মধ্য বাজার এলাকায় স্থানীয় রেজাউল হকের কাছ থেকে ১.৩৮ শতাংশ জমি কিনেছেন। সম্প্রতি ওই জমিতে দোকান নির্মাণ করতে গেলে লিটন চৌধুরী বাধা দেন এবং জমিটি তার মামার বলে দাবি করেন। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। বৈঠকে লিটন চৌধুরীকে জমির সপক্ষে কাগজপত্র দেখাতে বলা হলেও তিনি তা দেখাতে পারেননি। পরে তাকে দুই মাস সময় দেওয়া হয়। এর মধ্যে জমিতে দোকান নির্মাণ করতে হলে সাড়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। কিন্তু লিটন চৌধুরীকে চাঁদা দিতে অস্বীকার করেন আমার বাবা।’

তিনি বলেন, ‘সালিশ বৈঠকে লিটন চৌধুরীকে দেওয়া দুই মাসের নির্ধারিত সময় পার হওয়ায় গত মঙ্গলবার সকালে জমিতে দোকান নির্মাণের কাজ শুরু করি আমরা। খবর পেয়ে লিটন চৌধুরীর নেতৃত্বে তার ভাই ইসমাইল ও সাদ্দামসহ ৮-১০ জনের একটি দল হামলা চালান। তখন আমার বাবাকে মারধর করে পোলের ওপর থেকে খালে ফেলে দেওয়া হয়। আমাদের দুই ভাইকে মেরে আহত করা হয়। স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে মঙ্গলবার রাতে বাবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার ভোরে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মারা যান।’

/এএম/ 
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি