বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা, সিসিটিভি দেখে আটক করা এই যুবক কে?

ঝিনাইদহ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৬, ১৭:৪৯ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৭:৪৯

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোর ঘটনায় আবদুর রহমান ওরফে সম্রাট (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

আবদুর রহমান ঝিনাইদহ সদর পৌর এলাকার কাঞ্চননগরপাড়ার বাসিন্দা। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কাঞ্চননগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে আবদুর রহমানের বাড়িতে গিয়ে দেখা গেছে, গেটে তালা ঝুলছে। প্রতিবেশীরা জানান, আবদুর রহমানের বাবা অনেক আগে মারা গেছেন। তার মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। সম্রাট আগে শহরের একটি রেস্টুরেন্টে পাচকের কাজ করতেন। পরে জোহান পার্কেও কিছুদিন কাজ করেছেন। বর্তমানে তিনি বাড়িতে থাকতেন। মাঝেমধ্যে ভ্যানগাড়িতে করে শহরে ঝালমুড়ি বিক্রি করতেন। গতকাল রাতে পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেছে।

তবে সম্রাটের স্ত্রী আসমা খাতুন জানান, ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না। গতকাল সন্ধ্যার দিকে পুলিশ তাদের বাড়িতে এসে তার স্বামীকে ধরে নিয়ে যায়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানিয়েছেন, ঘটনার পর থেকে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য অভিযান শুরু করে পুলিশ। পরে কাঞ্চননগর এলাকা থেকে আবদুর রহমানকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে শনাক্ত করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন
যার যা আছে তাই নিয়ে মাঠে উপস্থিত থাকার ঘোষণা, এরপর ৪ গ্রামের সংঘর্ষ
সর্বশেষ খবর
বাসে করে চালান আসছিল ঢাকায়, বৃদ্ধার কাছে মিললো ১০ লাখ টাকার হেরোইন
বাসে করে চালান আসছিল ঢাকায়, বৃদ্ধার কাছে মিললো ১০ লাখ টাকার হেরোইন
মেধায় উত্তীর্ণ ঠিকানাহীন ছেলেটি প্রাথমিকের শিক্ষকের নিয়োগপত্র হাতে পেলেন
মেধায় উত্তীর্ণ ঠিকানাহীন ছেলেটি প্রাথমিকের শিক্ষকের নিয়োগপত্র হাতে পেলেন
জামিনের পর নতুন মামলায় গ্রেফতার ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন 
জামিনের পর নতুন মামলায় গ্রেফতার ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন 
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি