নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
৩১ মে ২০২৬, ১১:৪৩ আপডেট : ৩১ মে ২০২৬, ১১:৪৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রাতের আঁধারে পথ আটকে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের প্রাক-মুন্সিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জোবায়ের হোসেন রাকিব (২৩) ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের ভোলা গাজীবাড়ির সৌদি আরবপ্রবাসী মো. হানিফের ছেলে। তিনি দোকান কর্মচারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে প্রাক-মুন্সিরহাট বাজারে দুই স্বর্ণকারের বিরোধকে কেন্দ্র করে দুটি পক্ষের ঝগড়া বাধে। তখন রাকিব বাজারে ঝামেলা না করার জন্য তাদের অনুরোধ করেন। এ সময় একটি পক্ষ রাকিবের ওপর ক্ষিপ্ত হয়। শনিবার রাতে রাকিব বাজারে অবস্থান করছিলেন। এ সময় স্বর্ণকারদের দুটি পক্ষও বিরোধ মীমাংসার জন্য বাজারে জড়ো হয়। এর একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে রাকিবকে বাজার থেকে বাড়িতে চলে যেতে বলেন কয়েকজন দোকানি। রাকিব তার ছোট ভাই রিমনসহ বাড়িতে ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর লাঠিসোঁটা ও রড নিয়ে হামলা চালায়। রড দিয়ে বেধড়ক পিটিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থান থেঁতলে দেওয়া হয়। তাকে রক্ষা করতে এগিয়ে যাওয়ায় তার ভাই রিমনের ওপরও হামলা করেন দুর্বৃত্তরা। পরে রিমনের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। রাকিবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, রাতের আঁধারে রাকিবের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের কাউকে পায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/এম/
সম্পর্কিত
হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে মেনন
অপ্রতিম হত্যা: কবে আদালতে চার্জশিট দেবে পুলিশ, জানালেন এসপি
এক খুনের রহস্য উদ্ঘাটন করতে ২০০ সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে পুলিশ
সর্বশেষ খবর
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
রাজশাহীর পথে প্রধানমন্ত্রী, একনজর দেখার অপেক্ষায় হাজারও মানুষ
রাজশাহীর পথে প্রধানমন্ত্রী, একনজর দেখার অপেক্ষায় হাজারও মানুষ
স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের রহমান
স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের রহমান
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির