‘চানাচুর বড়রাও খায়, অন্য কিছু খাওয়ার পর’  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ জুন ২০২৬, ১৫:৪৭আপডেট : ২৫ জুন ২০২৬, ১৫:৫৮

মির্জা গলিবের একটি উক্তি উদ্ধৃত করে বিরোধী দলগুলোর সমালোচনা করে ময়মনসিংহ-১০ আসনের বিএনপি-দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান জাতীয় সংসদে বলেন, “চানাচুর বড়রাও খায়, অন্য কিছু খাওয়ার পর।” 

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের ‍দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিনে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন। 

সকাল ১১টায় শুরু হওয়া সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, “ওহ না সামঝি হ্যায়, না সামঝেঙ্গে মেরি বাত/ দে অউর দিল উনকো। হে আল্লাহ, তারা আমার কথা বুঝেনি এবং ভবিষ্যতেও বুঝবে না। বরং তাদেরকে এমন একটা দিল দিন যেন আমাদের কথা বুঝতে পারে। আমার একটি কথা, আমরা দেখেছি দুটো জিনিসেই আমরা দেখেছি দাম বেড়েছে দু’টির একটা হলো সিগারেট, আরেকটা হলো মদ। এখন আমাদের বিরোধী দলের বন্ধুরা এই যে বাজেটটিকে সারদেশের মানুষ সাদরে গ্রহণ করেছে, ওনারা বলেন চানাচুর মার্কা বাজেট। আমরা শুনেছি চানাচুর বাচ্চারা খায়, আবার বড়রাও খায়, যখন অন্য কিছু খাওয়ার পরে নাকি চানাচুর খায়। সেজন্য মন খারাপ কিনা— আমি জানি না।” 

মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, “এই বাজেটে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আপনি জানেন শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি জাতিকে যদি শিক্ষা— যদি আধুনিক প্রযুক্তিতে যদি শিক্ষায় উন্নত করা না যায়, তাহলে নেপোলিয়ন বলেছিলেন, ‘আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দেবো’।” 

মোহাম্মদ আক্তারুজ্জামান আরও বলেন, “প্রধানমন্ত্রী বাংলাদেশে পদার্পণের পরেই বলেছিলেন, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’। তখন অনেকেই বুঝতে পারেননি। উনার কথার অর্থ বুঝতে পারেননি। উনার দেশ গড়ার যে মহাপরিকল্পনা সে কথা বুঝতে পারেননি। সেজন্যই তার দেশে আসার আগে অনেকে বলেছিলেন, তারেক রহমান আসেন না কেন? আসবেন না। এসব কথা বলেছে।” 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কতটি লোকসংখ্যা কত, জানালেন মন্ত্রী 
ঋণনির্ভর প্রস্তাবিত বাজেট গরিব হয়রানির: সংসদে সালাউদ্দিন আইয়ুবী
‘হাম ও শিশুমৃত্যু কমাতে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার’
সর্বশেষ খবর
বাংলা কিউআরে যুক্ত হলো ‘নগদ’, ১০ লাখ মার্চেন্টে মিলবে পেমেন্ট সুবিধা
বাংলা কিউআরে যুক্ত হলো ‘নগদ’, ১০ লাখ মার্চেন্টে মিলবে পেমেন্ট সুবিধা
সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় মন্ত্রী-এমপি-হুইপসহ আট জন খালাস, একজনের মৃত্যুদণ্ড
সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় মন্ত্রী-এমপি-হুইপসহ আট জন খালাস, একজনের মৃত্যুদণ্ড
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪
দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কতটি লোকসংখ্যা কত, জানালেন মন্ত্রী 
দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কতটি লোকসংখ্যা কত, জানালেন মন্ত্রী 
সর্বাধিক পঠিত
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল