ক্লিনিকে হামলা চালিয়ে ৩ জনকে পেটানোর অভিযোগ জামায়াতের কর্মীদের বিরুদ্ধে

ঝিনাইদহ প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৬, ১৪:৩৫ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৪:৩৫

ঝিনাইদহের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি বেসরকারি ক্লিনিকে ঢুকে মালিকসহ তিন জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াতের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ সময় ক্লিনিকে ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণের চেইন লুট এবং চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে।

বুধবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের মুরগিহাটা মোড় এলাকায় অবস্থিত আনসার আলী প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- ক্লিনিকের স্বত্বাধিকারী আলমগীর হোসেন (৪০), পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক (২২) ও ক্লিনিকের ম্যানেজার মাহাবুর রহমান (৩৩)। তাদের মাথায় গুরুতর আঘাতের কারণে আলমগীরের দুটি, তৌফিকের চারটি ও মাহাবুরের তিনটি সেলাই দিতে হয়েছে। তারা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।

আলমগীর হোসেনের থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে মুরগিহাটা মোড়ে দুই যুবকের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়। এ সময় ক্লিনিক মালিক নিজে সেখানে উপস্থিত ছিলেন। এর কিছুক্ষণ পর নাজিম উদ্দিনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে হামলা চালান।

অভিযোগে নাজিম উদ্দিন, হুসাইন ও বিল্লালসহ পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা স্থানীয় জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

আলমগীর হোসেনের অভিযোগ, হামলাকারীরা প্রথমে তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তৌফিককে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে এবং ম্যানেজার মাহাবুরকে রামদা দিয়ে মাথায় আঘাত করা হয়। এ ছাড়া অন্যরা লোহার রড দিয়ে তাদের মারধর করে। তাদের চিৎকারে ক্লিনিকের নার্স, আয়া ও অন্য কর্মচারীরা এগিয়ে এলে তাদেরও মারধর ও শ্লীলতাহানি করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা ক্লিনিকের বিভিন্ন ওয়ার্ডে প্রবেশ করে নারী, শিশু, বৃদ্ধ ও চিকিৎসাধীন রোগীদের সামনে আতঙ্ক সৃষ্টি করে। রোগী ও তাদের স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করে। এ সময় ক্লিনিকের  ভাঙচুর করা হয়। ক্যাশ থেকে আনুমানিক এক লাখ ৭৫ হাজার টাকা এবং এক নার্সের গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন- যার আনুমানিক মূল্য দুই লাখ ৫০ হাজার টাকা, ছিনিয়ে নেওয়ার হয়েছে।

অভিযোগে উল্লেখিত আসামি বিল্লাল হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, কোনও ধরনের অস্ত্র ব্যবহারের প্রশ্নই ওঠে না। ঘটনার বেশ কিছু সময় পর আমি সেখানে যাই। শুনেছি তারা প্রথমে ইট দিয়ে আঘাত করে, এ সময় আত্মরক্ষার্থে হয়তো তাদের সামান্য লাগতে পারে। আমাদেরও কয়েকজন আহত হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, আহত তিন জন থানায় এসেছিলেন। তারা এজাহার দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ
স্কুল থেকে ফেরার পথে শিক্ষিকাকে মারধর করে মোবাইল, স্বর্ণ ও টাকা লুট
এই বেদেপল্লিতে এতই মাদক বিক্রি হয়, রাখতে হয়েছে টাকা গণনার মেশিন
সর্বশেষ খবর
মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার ফুফাতো ভাইসহ চার জনের মামলায় যুক্তিতর্ক ৭ ডিসেম্বর
মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার ফুফাতো ভাইসহ চার জনের মামলায় যুক্তিতর্ক ৭ ডিসেম্বর
ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
বাবা হত্যার প্রতিশোধ, রাজস্থানে ৭ বছর পর খুনিকে কুঠার দিয়ে হত্যা ছেলের
বাবা হত্যার প্রতিশোধ, রাজস্থানে ৭ বছর পর খুনিকে কুঠার দিয়ে হত্যা ছেলের
পাকিস্তানের বিলাসবহুল ট্রেনে চড়ে হতাশ ইউটিউবার!
পাকিস্তানের বিলাসবহুল ট্রেনে চড়ে হতাশ ইউটিউবার!
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা