আপনার বহু আগে আমি ছাত্রদল করেছি: এক নেতাকে কুমিল্লার এসপি

কুমিল্লা প্রতিনিধি
১৭ জুলাই ২০২৬, ১৮:২৩আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১৮:২৩

কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক এক নেতার সঙ্গে জেলা পুলিশ সুপারের (এসপি) বাদনুবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে এসপি নিজেকে ‘ছাত্রদল করে আসা লোক’ হিসেবেও উল্লেখ করেছেন।

‘আপনাদের নিজের শত্রুকেই এখন ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন’ কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুকে কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান এ কথা বলেছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় তিনি এই ঘটনা ঘটে।

জানা গেছে, বক্তব্যে কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু পুলিশ সুপারকে উদ্দেশ করে বলেন, ‘আপনি কুমিল্লা আসার পরে ফ্যাসিস্টরা কুমিল্লা চলে এসেছে। আপনি তাদের গ্রেফতার করছেন না’।

এমন বক্তব্যের জেরে কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ‘এটা পলিটিকস মঞ্চ না। একটা বাহিনীর সম্পর্কে আপনি এভাবে কথা বলতে পারেন না। ছাত্রদল আমি নিজেও করেছি। আপনার বহু আগে আমি ছাত্রদল করে আসছি ঢাকায়। আপনি যখন একটা মিটিংয়ে কথা বলবেন, তখন তথ্য নিয়ে কথা বলবেন।’

এ প্রসঙ্গে আবারও মাইক নিয়ে ছাত্রদল নেতা ফখরুল ইসলাম মিঠু বলেন, ‘আমরা যখন আপনাদেরকে তথ্য দেই, তখন আপনারা গ্রেফতার করেন না।’

এর জবাবে পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ‘আপনাদের নিজের শত্রুকেই এখন ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন। যাকে আপনাদের পছন্দ হয় না তাদেরকেই ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পর দেশে কোনও পুলিশ ছিল না। এই পুলিশ ঘুরিয়ে দাঁড়িয়েছে। এখনও ফ্যাসিস্টের লোকজন তো আছেই পুলিশে। গত ১৭ বছর বিভিন্ন ডিপার্টমেন্টগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। মাত্র চার মাস এই সরকারের বয়স। সরকারকে সময় দিতে হবে, একটা বাচ্চাও খাওয়া শিখতে ৯/১০ মাস লাগে।’

পুলিশ সুপার আরও বলেন, ‘দেশে বিচার হচ্ছে, ইতিমধ্যেই শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশের হাবিবের (সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান) ফাঁসির রায় হয়েছে। একটু অপেক্ষা করেন। আমি নিজেই অনেকের বিরুদ্ধে চার্জশিট দিয়ে এসেছি ঢাকায়।’

জুলাই শহীদ দিবসের ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন- কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা।

/এফআর/
সম্পর্কিত
ডেমরা পুলিশ লাইনস ভবন থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার
প্রেমের টানের রহস্যময় পরিণতি, চীনা প্রেমিকসহ আত্মগোপনে মেহেরপুরের তরুণী
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান মনির বরখাস্ত
সর্বশেষ খবর
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করলেও কি মিলবে গোল্ডেন বুট? জানুন নিয়ম
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করলেও কি মিলবে গোল্ডেন বুট? জানুন নিয়ম
বিশ্বকাপে এবার রেকর্ড প্রাইজমানি, কারা পাবে কত টাকা
বিশ্বকাপে এবার রেকর্ড প্রাইজমানি, কারা পাবে কত টাকা
ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল
ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল
‘নিষেধ করলে উল্টো হুমকি দেন যাত্রীরা’, শাহজালালে বিশৃঙ্খলা ঠেকাবে কে
‘নিষেধ করলে উল্টো হুমকি দেন যাত্রীরা’, শাহজালালে বিশৃঙ্খলা ঠেকাবে কে
সর্বাধিক পঠিত
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী