তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করলেও কি মিলবে গোল্ডেন বুট? জানুন নিয়ম

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২৬, ১৯:৪৯আপডেট : ১৭ জুলাই ২০২৬, ২৩:০৮

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে অনেকেই সান্ত্বনার লড়াই বলে থাকেন। তবে ব্যক্তিগত অর্জনের ক্ষেত্রে এই ম্যাচের গুরুত্ব মোটেও কম নয়। কারণ এই ম্যাচে করা প্রতিটি গোলই যোগ হয় ব্যক্তিগত গোলসংখ্যায়। ফলে গোল্ডেন বুটের দৌড়ে এখনও টিকে আছেন ফ্রান্স ও ইংল্যান্ডের কয়েকজন তারকা ফুটবলার।

বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ প্রথম চালু হয় ১৯৩৪ সালে। এরপর থেকে মাত্র তিনটি বিশ্বকাপে এই ম্যাচ অনুষ্ঠিত হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালের বিশ্বকাপ বাতিল হওয়ায় সে দুটি আসরে ম্যাচটি হয়নি। এছাড়া ১৯৫০ সালের বিশ্বকাপে চূড়ান্ত পর্ব লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের প্রয়োজন হয়নি। ১৯৫৪ সাল থেকে এটি আবার চালু হয় এবং এরপর প্রতিটি বিশ্বকাপেই নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।

তবে এই ম্যাচ খেলাটা মানসিকভাবে সহজ নয়। কারণ ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাওয়ার হতাশা নিয়েই মাঠে নামতে হয় দলগুলোকে। 

তারপরও গোল্ডেন বুটের লড়াইয়ে ম্যাচটির গুরুত্ব অনেক। ফলে সেমিফাইনাল থেকে বিদায় নিলেও কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, হ্যারি কেন ও জুড বেলিংহাম এখনও এই পুরস্কার জয়ের সুযোগ ধরে রেখেছেন।

টুর্নামেন্টের শেষ দুই ম্যাচের আগে পাঁচ বা তার বেশি গোল করা সাত জন ফুটবলারের মধ্যে রয়েছেন তারা।

শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স। আর একদিন পর ফাইনালে খেলবে স্পেন ও আর্জেন্টিনা।

বর্তমানে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা। দুজনেরই গোল ৮টি। তবে একটি বেশি অ্যাসিস্ট থাকায় গোল্ডেন বুটের দৌড়ে আপাতত এগিয়ে আছেন মেসি।

তাদের পরেই রয়েছেন আর্লিং হাল্যান্ড, যার গোল ৭টি। তবে কোয়ার্টার ফাইনালে নরওয়ে বিদায় নেওয়ায় তার আর গোলসংখ্যা বাড়ানোর সুযোগ নেই।

ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহামের গোল ৬টি করে। অন্যদিকে ফ্রান্সের উসমান দেম্বেলে এবং স্পেনের মিকেল ওইয়ারজাবালের গোল ৫টি করে।

তাই শনিবারের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড ও ফ্রান্স কতটা শক্তিশালী একাদশ নামায়, তার ওপরও গোল্ডেন বুটের লড়াই অনেকটাই নির্ভর করতে পারে।

২০১৮ সালের বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে একই ম্যাচে ইংল্যান্ডের তৎকালীন কোচ গ্যারেথ সাউথগেট সেমিফাইনালের একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিলেন। যদিও সে ম্যাচে গোল্ডেন বুটজয়ী হ্যারি কেইন খেলেছিলেন, কিন্তু গোল করতে পারেননি।

বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত সাত জন গোল্ডেন বুটজয়ী তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করেছেন। তাদের মধ্যে চার জন এই ম্যাচে করা গোলের কারণেই শেষ পর্যন্ত গোল্ডেন বুট জিতেছিলেন।

তারা হলেন-

* জার্মানির থমাস মুলার (২০১০)
* ক্রোয়েশিয়ার দাভর শুকার (১৯৯৮)
* ইতালির সালভাতোরে স্কিলাচ্চি (১৯৯০)
* ব্রাজিলের লিওনিদাস (১৯৩৮)

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
‘তদন্ত প্রতিবেদন দৃষ্টান্ত হয়ে থাকবে, কেউ আর ব্যক্তিগত ক্ষোভ মেটাবে না’
‘তদন্ত প্রতিবেদন দৃষ্টান্ত হয়ে থাকবে, কেউ আর ব্যক্তিগত ক্ষোভ মেটাবে না’
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে 
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে 
সৌদির যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
সৌদির যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা