মেধায় অনন্য একসঙ্গে জন্ম নেওয়া ৩ বোনের বাজিমাত, ভাসছেন প্রশংসায়

রাজশাহী প্রতিনিধি
১৭ জুলাই ২০২৬, ২২:০২আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৭:২৪

নাটোরের বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধার স্বাক্ষর রেখেছে। উপজেলার জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে তিন জনই সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। তাদের এই সাফল্যে পরিবার, শিক্ষক এবং এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা।

এই মেধাবী তিন বোন হলো তনোয়া ফাতেমা, তাসমিয়া মরিয়ম ও আয়েশা সিদ্দিকা। তারা জোনাইল বাজারপাড়া এলাকার বাসিন্দা এবং জোনাইল এম এল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম সরকার ও গৃহিণী শিল্পী খাতুন দম্পতির সন্তান। বর্তমানে তারা তিন জনই জোনাইল এম এল উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।

মেয়েদের এমন সাফল্যে বাবা রেজাউল করিম সরকার অত্যন্ত উচ্ছ্বসিত। তিনি বলেন, ওদের জন্ম একসঙ্গে, বেড়ে ওঠাও একসঙ্গে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তিন জনেরই প্রচণ্ড আগ্রহ ছিল। আমি ও তাদের মা সবসময় ওদের পাশে থেকেছি। ওরা নিজেরাও খুব পরিশ্রমী এবং একে অপরকে পড়াশোনায় সাহায্য করে। আল্লাহর রহমত, আমাদের অনুপ্রেরণা, ওদের পরিশ্রম আর শিক্ষকদের সঠিক দিকনির্দেশনাতেই এই সাফল্য এসেছে।

জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুন কেয়া বলেন, তিন বোনই ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো এবং অত্যন্ত বিনয়ী। তাদের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমরা আশা করি ভবিষ্যতেও তারা সাফল্যের এই ধারা অব্যাহত রাখবে।

বর্তমানে তিন বোন যে বিদ্যালয়ে পড়ছে, সেই জোনাইল এম এল উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন বলেন, তারা এখন আমাদের ছাত্রী। আশা করি ভবিষ্যতেও তারা স্কুলের জন্য সুনাম বয়ে আনবে এবং সাফল্যের ধারা বজায় রাখবে।

এই অনন্য সাফল্যের খবর পেয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস তিন বোনকে অভিনন্দন জানিয়েছেন। এ সময়  তিনি বলেন, একইসঙ্গে জন্ম নেওয়া তিন বোনের একসঙ্গে বৃত্তি পাওয়া সত্যিই বিরল ও আনন্দের ঘটনা। তিন জনই জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তি পেয়েছে। তাদের এবং ওই পরিবারের জন্য শুভকামনা জানাই। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’
সর্বশেষ খবর
‘তদন্ত প্রতিবেদন দৃষ্টান্ত হয়ে থাকবে, কেউ আর ব্যক্তিগত ক্ষোভ মেটাবে না’
‘তদন্ত প্রতিবেদন দৃষ্টান্ত হয়ে থাকবে, কেউ আর ব্যক্তিগত ক্ষোভ মেটাবে না’
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে 
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে 
সৌদির যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
সৌদির যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা