কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ০১:২২আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০১:২২

রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাপ্তাই উপজেলা সভাপতি অংসুইছাইন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) বিকালে শহরের চম্পকনগর হ্যাপিরমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অংসুইছাইন চৌধুরী রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য।

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বলেন, অংসুইছাইন চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপনসূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে ওই এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

এর আগেও একই মামলায় ২০২৫ সালের ২০ জানুয়ারি অংসুইছাইন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছিল। পরে জামিনে ছাড়া পেলেও আদালতের নির্দেশ অনুযায়ী হাজির না হয়ে আত্মগোপনে ছিলেন তিনি।

/এফআর/
সম্পর্কিত
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: রিমান্ড শেষে কারাগারে ২৪ আসামি
যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার
ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ ৪ জন কারাগারে, রিমান্ড শুনানি মঙ্গলবার
সর্বশেষ খবর
ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধন কমিটির রিপোর্ট দিতে চায় কমিটি
ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধন কমিটির রিপোর্ট দিতে চায় কমিটি
উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী
উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী
অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন নিগার, বললেন ‘কষ্ট পেয়ে নয়’
অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন নিগার, বললেন ‘কষ্ট পেয়ে নয়’
শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার