সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩ মর্টার শেল, আতঙ্কে কাজ বন্ধ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ১১:৫০আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১১:৫০

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সড়ক খোঁড়ার সময় মাটির নিচ থেকে তিনটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলার আ স ম আবদুর রব সরকারি কলেজ-সংলগ্ন টিএটি অফিস সড়কের পানির লাইনের উন্নয়নকাজ চলাকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পানির লাইন সংস্কারের জন্য শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন। এ সময় তারা প্রায় দুই থেকে তিন ফুট নিচে পাশাপাশি ধাতব আকৃতির তিনটি বস্তু দেখতে পান। পরে এগুলো বিস্ফোরক বস্তু সন্দেহ হলে সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় আতঙ্কে কয়েকজনকে ছোটাছুটি করতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে রামগতি থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলগুলো ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। তারা সাধারণ মানুষকে ঘটনাস্থলের কাছাকাছি না যাওয়ারও পরামর্শ দেন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো মর্টার শেল। তবে এগুলো অনেক পুরোনো কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। কারণ, অনেক পুরোনো হলে সাধারণত মর্টার শেলে জং ধরে যাওয়ার কথা, কিন্তু এগুলোতে তেমন জং দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে কিছুটা দ্বিধা রয়েছে। সেনাবাহিনী ও পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত মতামত দেবে।

ওসি বলেন, সেনাবাহিনী ও পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর নিরাপদ স্থানে মর্টার শেলগুলো নিয়ে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করবেন।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের দ্বিতীয় ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি অ্যাপল, যেভাবে এলো ‘ম্যাজিক ফিগার’
বিশ্বের দ্বিতীয় ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি অ্যাপল, যেভাবে এলো ‘ম্যাজিক ফিগার’
বিকল্প বিরোধ নিষ্পত্তি জোরদারে ব্লাস্ট ও ব্র্যাকের সঙ্গে সরকারের সমঝোতা
বিকল্প বিরোধ নিষ্পত্তি জোরদারে ব্লাস্ট ও ব্র্যাকের সঙ্গে সরকারের সমঝোতা
প্লাস্টিকের চাল ও ডিম: গুজব, বাস্তবতা নাকি খাদ্য নিরাপত্তার নতুন শঙ্কা
প্লাস্টিকের চাল ও ডিম: গুজব, বাস্তবতা নাকি খাদ্য নিরাপত্তার নতুন শঙ্কা
রফতানি খাত বাড়াতে ইসিফরজে প্রকল্প: ১ লাখ ৮০ হাজার নতুন কর্মসংস্থান 
রফতানি খাত বাড়াতে ইসিফরজে প্রকল্প: ১ লাখ ৮০ হাজার নতুন কর্মসংস্থান 
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড