ডেভিড ইমনের পক্ষে আদালতে দাঁড়ায়নি কেউ, যেসব মামলায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ জুলাই ২০২৬, ১৮:০৭আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৮:০৭

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরীন হীমার আদালতে তাকে সোপর্দ করে তিন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে জেলা পুলিশ। আদালত শুনানি শেষে এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (সরকারি কৌঁসুলি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ডেভিড ইমনকে তিনটি মামলায় পুলিশ গ্রেফতার দেখানোর আবেদন করেন। এর মধ্যে দুটি অস্ত্র মামলা। আরেকটি হত্যা মামলা। হত্যা মামলায় তার নাম না থাকলেও ১৬৪ ধারায় জবানবন্দিতে তার নাম এসেছে। আদালত শুনানি শেষে তাকে এ তিন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। ডেভিড ইমনের পক্ষে আজ আদালতে কোন আইনজীবী ছিল না।

বুধবার (২৯ জুলাই) যশোর জেলার কোতোয়ালি থানাধীন ঝুমঝুমপুর এলাকায় যশোর জেলা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমন ওরফে ডেভিড ইমনসহ চার জনকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ জানিয়েছে, ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর, ফটিকছড়ি, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলাসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে সিএমপি ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় খুন, অস্ত্র, চাঁদাবাজি ও অন্য গুরুতর অপরাধে মোট ১৩টি মামলা রয়েছে। এ ছাড়াও চট্টগ্রাম মহানগর, রাউজান ও রাঙ্গুনিয়া থানা এলাকায় সংঘটিত একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তদন্তে উঠে এসেছে।

/এফআর/
সম্পর্কিত
হাতিয়ে নেওয়া ৫০ হাজার টাকা ৩৫টি মোবাইল উদ্ধার করে দিয়েছে পুলিশ
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ছিনতাইয়ের পর ব্যবসায়ীকে হত্যা: দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে চাইলে সাধুবাদ জানাবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে চাইলে সাধুবাদ জানাবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আমিরাতের ৫ হাজার ভিসা বাতিলের খবর সঠিক নয়: প্রতিমন্ত্রী
আমিরাতের ৫ হাজার ভিসা বাতিলের খবর সঠিক নয়: প্রতিমন্ত্রী
একদিন পরই হবিগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক বলছে প্রশাসন, ১৪৪ ধারা প্রত্যাহার
একদিন পরই হবিগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক বলছে প্রশাসন, ১৪৪ ধারা প্রত্যাহার
শুধু জিততে নয়, সম্মান আদায় করতেই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ: শান্ত
শুধু জিততে নয়, সম্মান আদায় করতেই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ: শান্ত
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ