হারুনের মৃত্যুর এক যুগ পর পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার

ফেনী প্রতিনিধি 
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৬

ফেনীতে পুলিশের গুলিতে যুবদল নেতা মো. হারুনুর রশিদ নিহত হওয়ার এক যুগের বেশি সময় পর নতুন ঘর পেলো তার পরিবার। রবিবার (১৩ সেপ্টেম্বর) ফেনীর ফরহাদনগর ইউনিয়নের জগৎজীবনপুরে নির্মিত নতুন বাড়ির চাবি পরিবারের সদস্যদের হাতে তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

হারুনুর রশিদের স্ত্রী বিবি জোহরা, মেয়ে মাজেদা আক্তার ও ছেলে তৌহিদুল ইসলাম নতুন বাড়ির চাবি গ্রহণ করেন।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে হরতালের সমর্থনে বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে পুলিশের গুলিতে নিহত হন হারুনুর রশিদ। তিনি তখন ফরহাদনগর ইউনিয়ন যুবদলের সহসভাপতি ছিলেন।

তার মৃত্যুর পর স্ত্রী ও সন্তানদের নিয়ে পরিবারটি দীর্ঘদিন নানা প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করে। স্বামী ও বাবাকে হারানোর শোকের পাশাপাশি তাদের জীবনে যুক্ত হয় জীবিকা ও নিরাপদ আবাসনের অনিশ্চয়তা।

পরিবারটির পুনর্বাসনে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জগৎজীবনপুরে নতুন বাড়িটি নির্মাণ করা হয়। গত ১২ এপ্রিল বাড়িটির নির্মাণকাজ শুরু হয়।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুনের অভিযোগ তুলে বক্তব্য দেন। তিনি বলেন, ‘ক্ষমতা পাকাপোক্ত করতে কাউকে হত্যা করতে দ্বিধা করেনি শেখ হাসিনা। গত ১৭ বছর ধরে গুম-খুন চালানো হয়েছে।’

অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতারা হারুনুর রশিদের রাজনৈতিক ভূমিকা স্মরণ করে তার পরিবারের পাশে থাকার কথা জানান। দীর্ঘদিনের আবাসন সংকটের পর নতুন বাড়ি পেয়ে স্বস্তি প্রকাশ করেছে হারুনুর রশিদের পরিবার। তবে নতুন ঠিকানা পেলেও স্বামী ও বাবাকে হারানোর শূন্যতা এখনও রয়ে গেছে তাদের জীবনে।

চাবি হস্তান্তরের পর রুহুল কবির রিজভী হারুনুর রশিদের কবর জিয়ারত করেন। একই সঙ্গে নতুন বাড়ির নামফলকও উদ্বোধন করা হয়।

 

/এএম/ 
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কে ঝরলো ৪ প্রাণ
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
সর্বশেষ খবর
ব্রিকসের ‘ফ্যামিলি ফটো’তে মধ্যমণি মোদি 
ব্রিকসের ‘ফ্যামিলি ফটো’তে মধ্যমণি মোদি 
কেতকী কুশারী ডাইসনের দুটি কবিতা
কেতকী কুশারী ডাইসনের দুটি কবিতা
দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
বিলাসবহুল গাড়ি নিয়ে ট্রোলের মুখে ঐশ্বরিয়া লক্ষ্মী
বিলাসবহুল গাড়ি নিয়ে ট্রোলের মুখে ঐশ্বরিয়া লক্ষ্মী
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা