সরকারি হাসপাতালের চলন্ত ফ্যান খুলে পড়লো চিকিৎসকের ওপরে

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৬, ২০:১১ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ২০:১১

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত বৈদ্যুতিক পাখা খুলে পড়লো ফৌজিয়া মোস্তফা নামের এক নারী চিকিৎসকের ওপরে। এতে গুরুতর আহত হয়েছেন তিনি। তবে পাখাটি তার মাথার ওপর না পড়ায় তিনি অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে হাসপাতালের রেস্টরুমে অবস্থানকালে এ দুর্ঘটনা ঘটে। 

হাসপাতাল সূত্র জানায়, ডা. ফৌজিয়া মোস্তফা রেস্টরুমে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ ছাদ থেকে চলন্ত পাখাটি খুলে সরাসরি তার কাঁধের ওপর পড়ে। এতে আহত হন। ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতালের বিভিন্ন স্থানে এমন ঝুঁকিপূর্ণ অবকাঠামো ও পুরাতন সরঞ্জাম দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন তারা।

আহত চিকিৎসক ফৌজিয়া মোস্তফা বলেন, ‘রেস্টরুমে থাকা অবস্থায় হঠাৎ করে সিলিং ফ্যানটি আমার ওপর খুলে পড়ে। ভাগ্য ভালো যে এটি মাথায় না পড়ে কাঁধে পড়েছে। এ ধরনের বিপজ্জনক ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য হাসপাতালের সব ঝুঁকিপূর্ণ সরঞ্জাম দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।’

এ বিষয়ে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মামুনুর রশিদ পলাশ বলেন, ‘হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে হাসপাতালের অবকাঠামোগত ঝুঁকির বিষয়টি বারবার জানানো হয়েছে। তবে জানানোর পরও ওয়ার্ডসহ বিভিন্ন স্থানের ঝুঁকিপূর্ণ সরঞ্জাম নিয়ে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে যেকোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।’

/এএম/ 
সম্পর্কিত
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
স্বামীকে কিডনি দিচ্ছেন স্ত্রী, বললেন ‘সে না থাকলে আমার বেঁচে থেকে লাভ কী’
যুক্তরাষ্ট্রে সম্মানজনক অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশি চিকিৎসক
সর্বশেষ খবর
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
বীর মুক্তিযোদ্ধার তালিকায় গেজেটভুক্তির আবেদনের শেষ সময় ৭ অক্টোবর 
বীর মুক্তিযোদ্ধার তালিকায় গেজেটভুক্তির আবেদনের শেষ সময় ৭ অক্টোবর 
ফ্লাইদুবাইয়ের ঘটনায় ফিরে এলো বিমানবালা নিরজা ভানোটের স্মৃতি
ফ্লাইদুবাইয়ের ঘটনায় ফিরে এলো বিমানবালা নিরজা ভানোটের স্মৃতি
বিমানে উঠলেই পেটে সমস্যা? স্বস্তি পেতে মানুন কয়েকটি নিয়ম
বিমানে উঠলেই পেটে সমস্যা? স্বস্তি পেতে মানুন কয়েকটি নিয়ম
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির