বিমানে উঠলেই পেটে সমস্যা? স্বস্তি পেতে মানুন কয়েকটি নিয়ম

ফিচার ডেস্ক
০১ অক্টোবর ২০২৬, ২০:৩০ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ২০:৩০

দীর্ঘ বিমানযাত্রার পর অনেকেরই পেট ভার লাগা, গ্যাস, ফাঁপাভাব কিংবা হজমের গোলমালের মতো সমস্যা দেখা দেয়। শুধু খাবারের কারণেই এমনটা হয় না। দীর্ঘ সময় বসে থাকা, শরীরে পানির ঘাটতি, যাত্রার চাপ এবং বিমানের পরিবেশের কারণে তৈরি হতে পারে এই অস্বস্তি, যাকে অনেকেই ‘জেট বেলি’ বলে থাকেন।

বিমানে দীর্ঘক্ষণ থাকার সময় শরীরের স্বাভাবিক ছন্দ কিছুটা বদলে যায়। তার সঙ্গে মানসিক চাপ ও কম নড়াচড়া যোগ হলে পরিপাকতন্ত্রেও প্রভাব পড়তে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই হজমের সমস্যা রয়েছে, তাদের অস্বস্তি তুলনামূলক বেশি হতে পারে।

তবে কয়েকটি সহজ অভ্যাস মেনে চললে বিমানে পেটের সমস্যা অনেকটাই কমানো সম্ভব।

পানি পান করুন: দীর্ঘ সফরে নিয়মিত পানি খাওয়া জরুরি। পানিশূন্যতা হলে পেটের অস্বস্তি আরও বাড়তে পারে। তাই যাত্রাপথে পর্যাপ্ত পানি সঙ্গে রাখুন।

হালকা খাবার বেছে নিন: বিমানে ওঠার আগে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন। খুব তেল-মশলাদার বা ভারী খাবারের বদলে অল্প পরিমাণে সহজপাচ্য খাবার খেলে পেটের ওপর চাপ কম পড়ে।

একটানা বসে থাকবেন না: দীর্ঘ সময় একই জায়গায় বসে থাকলে অস্বস্তি বাড়তে পারে। সুযোগ পেলে কিছুক্ষণ উঠে দাঁড়ান এবং অল্প হাঁটাচলা করুন।

চা-কফি ও অ্যালকোহলে লাগাম: সফরের সময় অতিরিক্ত চা, কফি বা অ্যালকোহল পান না করাই ভালো। এগুলি শরীরে পানির ঘাটতি বাড়াতে পারে এবং কারও কারও পেটের অস্বস্তিও বাড়াতে পারে।

গ্যাস বাড়ায় এমন পানীয় এড়ান: কার্বনেটেড ও অতিরিক্ত চিনিযুক্ত পানীয় দীর্ঘ বিমানযাত্রায় না খাওয়াই ভালো। এগুলি পেট ফাঁপার সমস্যা বাড়াতে পারে।

উদ্বেগ কমানোর চেষ্টা করুন: বিমানযাত্রা নিয়ে দুশ্চিন্তা বা ভয় থাকলেও অনেকের হজমের সমস্যা বাড়তে পারে। তাই যাত্রার সময় যতটা সম্ভব স্বস্তিতে থাকার চেষ্টা করুন।

দীর্ঘ বিমানযাত্রায় সামান্য প্রস্তুতি ও সচেতনতা পেটের অস্বস্তি অনেকটাই কমাতে পারে। তবে বারবার বা তীব্র পেটের সমস্যা হলে শুধু ‘জেট বেলি’ ধরে না নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

/এমএএল/
সম্পর্কিত
কবির স্মৃতিবিজড়িত গ্রামবাড়ি, ঘুরে আসুন আহসান হাবীবের জন্মভিটা
শাড়ির টানে বিভিন্ন তাঁতপল্লিতে, ভ্রমণের সঙ্গে হবে কেনাকাটাও
বিদেশি পর্যটকদের জন্যও বিনামূল্যে ইংল্যান্ডের জাতীয় জাদুঘর
সর্বশেষ খবর
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
৫১ বছর আগেও ৯ গোল খেয়েছিল বাংলাদেশ 
৫১ বছর আগেও ৯ গোল খেয়েছিল বাংলাদেশ 
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
বাংলাদেশকে ৯ গোলে হারের লজ্জা দিলো ইন্দোনেশিয়া 
বাংলাদেশকে ৯ গোলে হারের লজ্জা দিলো ইন্দোনেশিয়া 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা