মাদক কারবারিকে ধরতে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই বাংলাদেশি পুলিশ

কুমিল্লা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৬, ০২:১৪ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সীমান্ত এলাকায় মাদক উদ্ধারের অভিযানে গিয়ে ভারতীয় নাগরিকদের হাতে আটক হয়েছেন বাংলাদেশ পুলিশের দুই সদস্য। তাদের ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মাধ্যমে প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে রাতের দায়িত্ব পালনকালে মাদক উদ্ধারের অভিযানে যাচ্ছিলেন ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশ দেখে এক মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন কনস্টেবল রোহিত দেওয়ান তাকে ধাওয়া করেন। একপর্যায়ে সীমান্ত এলাকায় অবস্থানরত ভারতীয় নাগরিকরা ওই কনস্টেবলকে আটক করেন। এরপরে দায়িত্বপ্রাপ্ত দলের ইনচার্জ এএসআই ইমরান হোসেন তাকে ছাড়িয়ে আনতে গেলে তাকেও আটক করা হয়। পরে ঘটনাস্থলে বিএসএফকে ডাকা হয়।

ওসি জানিয়েছেন, আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিএসএফের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত পরে জানানো হবে।

/এএম/
সম্পর্কিত
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
ঘরে বসেই অনলাইনে জিডি: জেনে নিন আবেদনের সহজ উপায়
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
সর্বশেষ খবর
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, ৩ মাস পর অগ্রগতি দেখতে চান মন্ত্রী
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, ৩ মাস পর অগ্রগতি দেখতে চান মন্ত্রী
শিশুর অভিভাবকত্বে আইনি জটিলতা দূর করার তাগিদ
শিশুর অভিভাবকত্বে আইনি জটিলতা দূর করার তাগিদ
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা